শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫১
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

বাগেরহাটে বেনারসি শাড়ি গায়ে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৪, ২০২২, ৯:০৩ অপরাহ্ণ
  • ৪৬০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বাগেরহাটের চিতলমারীতে বেনারসি শাড়ি গায়ে আফরোজা আক্তার (২২) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ জুন) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আফরোজা চিতলমারী উপজেলার শান্তিখালী গ্রামের মোস্তফা শেখের ছোট মেয়ে।

মোস্তফা শেখ অভিযোগ করে বলেন, ‘এক বছর আগে উপজেলার হিজলা নতুন চর এলাকার সিরাজ শেখের ছেলে আমিনুর শেখের সঙ্গে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জামাই আমীনুর শেখ প্রায় ১৫ লাখ টাকা যৌতুক নেয়। আমার মেয়ে অনার্সে পড়তো। শুক্রবার রাত ১১টার দিকে মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন ওড়না পেঁচিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। আমার মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। তার হত্যাকারীদের বিচার দাবি জানাচ্ছি।’

আফরোজার স্বামী আমীনুর শেখ ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দেওয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামন খান বলেন, শনিবার গভীর রাতে স্বামীর ঘর থেকে বেনারসি শাড়ি গায়ে আফরোজা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় ৩০৬ ধারায় একটি মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell