শুক্রবার ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯:৫৭
শিরোনামঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুস কে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন।। বি এন পি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না: রিজওয়ানা চৌহালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাংবাদিক সৈকতের পিতার মৃত্যুতে -নগর সংবাদ পরিবারের শোক। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ইঙ্গিত-বিএনপির শীর্ষ নেতাদের কণ্ঠে। নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার ছোট- খাটো ঘটনা ঘটলে থানায় যেতে হবেনা,গ্রাম আদালতে সমাধান সম্ভব- ডিসি মোঃ রায়হান কবির এলপি গ্যাসের দাম বাড়লো সন্ধ্যা থেকেই কার্যকর হবে। বার্ষিক পরীক্ষা নিলেন অভিভাবকরা-শিক্ষকরা কর্মবিরতিতে।

ফুটবল এখন মাঠে নাই -রাজশাহীর হেলিপ্যাড এলাকায় ফুটবল থেকে দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৭, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ
  • ২৪০ ০৯ বার দেখা হয়েছে

 

ফুটবল এখন মাঠে নাই -রাজশাহীর হেলিপ্যাড এলাকায় ফুটবল থেকে দুই কোটি টাকার হেরোইন উদ্ধার,র‌্যাবের অভিযান টেরপেয়ে।

রাজশাহী প্রতিনিধি।।

রাজশাহীর, গোদাগাড়ী উপজেলার হেলিপ্যাডে সংলগ্ন এলাকায় একটি ফুটবল ফেলে চলে যায় মাদককারবারিরা। সন্দেহ হলে সেই ফুটবল থেকে দুই কোটি টাকার হেরোইন উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সেখানে ফুটবলের ভেতর থেকে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন র‌্যাব-৫ সদস্যরা। উদ্ধার করা এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল উপজেলার সরমংলা গ্রামে এ অভিযান চালায়। রোববার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদকের একটি বড় চালান রাজশাহীর গোদাগাড়ী উপজেলা হয়ে শহরের দিকে যাবে এমন তথ্য ছিল তাদের কাছে।

এরপর সেই গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদস্যরা গোদাগাড়ী উপজেলার সরমংলা হেলিপ্যাড সংলগ্ন এলাকায় যান। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা একটি ফুটবল ফেলে পালিয়ে যায়।

সন্দেহ হলে ফুটবলটি জব্দ করা হয়। পরে এর ভেতর অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell