শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২৯
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

অগ্নিকাণ্ডের নির্মম বাস্তবতা থেকে জাতি মুক্তি চায়-(জিএম) কাদের

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৬, ২০২৪, ২:১৭ পূর্বাহ্ণ
  • ২৫১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

অগ্নিকাণ্ডের নির্মম বাস্তবতা থেকে জাতি মুক্তি চায়-(জিএম) কাদের

বিভিন্ন ধরনের দুর্ঘটনা এখন নিত্য-নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, দেশের মানুষ এখন কোথাও নিরাপদে নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, ‘সুশাসনের অভাব এই ধরনের ঘটনা ঘটছে। জবাবদিহি নেই কোনো স্তরে। দুর্নীতির বিস্তার হচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। কারোরই নিয়ম-কানুন মানার প্রয়োজন নেই, যদি ক্ষমতা বা অবৈধ অর্থের জোগান থাকে।’

মঙ্গলবার (৫ মার্চ) এক বিবৃতিতে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশের অগ্নি নির্বাপণ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রমাণ হয়েছে, অগ্নি নির্বাপণে বর্তমান সক্ষমতা একেবারেই অপ্রতুল। এতে প্রতিবছর শত শত মানুষের প্রাণ যাচ্ছে ভয়াবহ আগুনে। পুরো দেশটাই যেন অগ্নি ঝুঁকিতে। অগ্নিকাণ্ডের নির্মম বাস্তবতা থেকে জাতি মুক্তি চায়।’

তিনি বলেন, ‘শুধু অগ্নিকাণ্ডে প্রাণ ও সম্পত্তিহানি হচ্ছে তাই নয়। এদেশের মানুষ আজ কোথাও নিরাপদ নেই। দুর্ঘটনা এখন নিত্য-নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু, লঞ্চ দুর্ঘটনায় পানিতে ডুবে মারা যাওয়া হরহামেশাই ঘটছে। সড়ক দুর্ঘটনার ফিরিস্তি ও এতে হতাহতের সংখ্যা প্রতিদিনই নতুন উচ্চতায় উঠছে। দুর্ঘটনা এখন স্বাভাবিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।’

কোনো ভালো কিছু ঘটলে তার কৃতিত্ব নেওয়ার ও দেওয়ার লোকের অভাব নেই জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘দুর্ঘটনার জন্য কেউই দায় নিতে চায় না। একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে সময়ক্ষেপণ করা হয়। তাই, দুর্ঘটনা আবার স্বাভাবিক ঘটনা হিসেবে অন্য কোথাও ঘটতে শুরু করে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell