বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩১
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

‘অপরাজিতা’ প্রকল্পের উদ্যোগে অভিজ্ঞতা সভা

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৭, ২০২৩, ৭:৫৮ অপরাহ্ণ
  • ২১৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

‘অপরাজিতা’ প্রকল্পের উদ্যোগে অভিজ্ঞতা সভা

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

নীলফামারীতে স্থানীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহণবৃদ্ধি এবং সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের ডেমক্রেসিওয়াচ হলরুমে এই সভার আয়োজন করে ‘অপরাজিতা’ নারীর ক্ষমতায়ন প্রকল্প। সৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকির সভাপতিত্বে অপরাজিতা প্রকল্পের প্রকল্প-কো-অর্ডিনেটর ফিরোজ মো. নূরন নবী যুগল এতে স্বাগত বক্তব্য দেন। স্থানীয় সরকারে নারী জনপ্রতিনিধিদের কার্যক্রম ও নারীর ক্ষমতায়ন অভিজ্ঞতা তুলে ধরেন গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক নারী ওয়ার্ড সদস্য মাসুদা আকতার মিনি ও বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য রোমানা আকতার। অপরাজিতা প্রকল্পের প্রকল্প-কো-অর্ডিনেটর ফিরোজ মো. নূরন নবী যুগল বলেন, সরকারী বিভিন্ন দফতর নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সে সবে সহজ সুযোগ সৃষ্টি এবং নারীদের এগিয়ে নিতে সংশ্লিষ্ঠ বিভাগের প্রধানদের সাথে সমন্বয় করার জন্য এই সভার আয়োজন করা হয়। এরফলে তৃণমুলের নারী প্রতিনিধিদের সাথে কর্মকর্তাদের লিংকেজ তৈরি হবে। মহিলা বিষয়ক অধিদপ্তর ছাড়াও প্রাথমিক শিক্ষা, কৃষি, সমাজ সেবা, পরিবার পরিকল্পনা বিভাগের শীর্ষ কর্মকর্তাগন এতে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell