সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৫৫
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৯, ২০২৬, ২:১০ পূর্বাহ্ণ
  • ২৩ ০৯ বার দেখা হয়েছে

অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ ব্রুকলীনে একটি প্রি—স্কুলের বাইরে তিনজন হিজাব পরা নারীকে লাথি মেরে, গালি দিয়ে এবং হেইট ক্রাইমের প্রকাশ ঘটিয়ে অপমান করে অপর একজন নারী। এমন কি হিজাব পরিহিত একটি ১২ বছ বয়সী কিশোরীকে ‘গো ব্যাক টু ইয়োর কান্ট্রি’ বলে গালি দেয়া হয়। ঘটনাটি গত ৩০ জানুয়ারি শুক্রবার দুপুরের।
নিউইয়র্ক সিটি পুলিশের বরাতে ডেইলি নিউজে প্রকাশিত খবরে বলা হয়, ব্রুকলীনের ফিফথ এভেন্যু ও ৮৯ স্ট্রিটের কাছে বে রিজ এলাকায় ঐদিন দুপুর আড়াইটার দিকে ৩৩ বছর বয়সী হিজাব পরিহিত এক নারীকে লাথি মারা হয়। এর ৮ মিনিট পরে ৩৯ বছর বয়সী অপর নারী ৯২ স্ট্রিটের কাছে বি—৫৩ বাসে ওঠার সময় পিছন থেকে হিজাব টেনে নামায় ওই একই নারী। এর ৩ মিনিট পরে এর এক ব্লক দূরে ১২ বছর বয়সী এক হিজাব পরা কিশোরীর মুখে ঘুষি মারা হয়।খবর আইবিএননিউজ ।
পুলিশ কল করলে তারা পুরো ঘটনার তদন্তে নামে। বুধবার ৪ দিন পরে স্ট্যাটেন আইল্যান্ডে থেকে উক্ত নারীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বেশ কয়েক কাউন্টের অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে অন্যতম হলো হেইট ক্রাইম।
গ্রেফতারের পরে মেয়র জোহরান মামদানি বুধবার তার এক্স একাউন্টে লেখেন, ও ধস ড়ঁঃৎধমবফ নু ঃযব ফবংঢ়রপধনষব, পড়ধিৎফষু ধঃঃধপশং ধমধরহংঃ গঁংষরস ঘবি ণড়ৎশবৎং. মেয়র লেখেন, এই ধরনের ভায়োলেন্স অগ্রহণযোগ্য।
এই এলাকার কাউন্সিলউয়োম্যান কেইলা স্যানটোসুসো জানান ‘গো ব্যাক টু ইয়োর কান্ট্রি’ একটি অত্যন্ত ঘৃণাভরা উক্তি। তিনি তার এক্স একাউন্টে আক্রান্ত তিন হিজাবী মহিলার প্রতি সহমর্মিতা প্রকাশ করে লেখেন, তাদের মানসিক ট্রমা আমি বুঝতে পারি।
গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ব্রুকলীন ক্রিমিনাল কোর্টে গত শুক্রবার।
আর বৃহস্পতিবারই গভর্নর ক্যাথি হকুল তার সোশাল মিডিয়ায় লেখেন, বে রিজে ডিসগাস্টিং ইসলামোফোবিক আক্রমণে অপরাধীকে গ্রেফতার করার খবরে আমি কৃতজ্ঞ। তিনি আরো লেখেন, কোনো নিউইয়র্কার, বিশেষ করে শিশুদের তাদের ধমীর্য় বিশ্বাসের জন্যে টার্গেট করা গ্রহণযোগ্য নয়। আমরা আইনের আওতায় হেইট ক্রাইম নিমূর্লে আমাদের চেষ্টা চালিয়ে যাব।
এই ঘটনাটি নিউইয়র্কের প্রশাসনে ব্যাপক সাড়া ফেলেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell