শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৩
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

অবশেষে জামিন হলো আরিয়ান খানের- মহা খুশি শাহরুখ খান

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩০, ২০২১, ৮:৩৫ অপরাহ্ণ
  • ৩০৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।অবশেষে জামিন হলো আরিয়ান খানের- মহা খুশি শাহরুখ খান

শেষমেশ মাদককাণ্ডে জামিন পেয়েছেন ছেলে আরিয়ান। বাবা শাহরুখ আর খুশি ধরে রাখতে পারলেন না। চোখের কোণে চিকচিক করে উঠল আনন্দাশ্রু। গত তিন-চার দিনে খাবারও হয়তো মুখে তোলেননি। তবে ছেলের জামিনের খবর পেতেই আনন্দ, উত্তেজনায় কফি কাপে চুমুকের পর চুমুক দিয়ে যাচ্ছেন। ওদিকে নিরন্তর বেজে চলেছে ফোন। ঠোঁটের কোণে আলতো হাসি। এক বাবার মুখে বড়সড় স্বস্তির ছাপ। এমনটাই জানালেন আরিয়ান খানের আইনজীবী মুকুল রোহাতগি (Mukul Rohatgi)।

 

গত ২৫ দিন ধরে ঝড়-ঝাপটা। রাতে ঘুম নেই। হতাশাগ্রস্ত প্রায় অবস্থা বাবা শাহরুখ খানের (Shah Rukh Khan)। শুক্রবার হোক কিংবা শনিবার, মন্নতে ফিরে আসছেন ছেলে আরিয়ান খান (Aryan Khan)। পঁচিশটা দিন আর্থার রোডের জেলে কাটিয়েছেন। তারকা-পুত্র নয়, নিয়মানুযায়ী তাঁর সঙ্গে আর পাঁচ জন কয়েদির মতোই ব্যবহার করা হয়েছে জেলে। বৃহস্পতিবার সমস্ত দীর্ঘশ্বাসের অবসান। বম্বে হাইকোর্টের রায়ে চিন্তামুক্ত কিং খান। বলিউডেও উচ্ছ্বাস। ঘরের ছেলে ঘরে ফিরছে। শুক্রবার যে জীবনের সবচেয়ে বড় রিলিজের অপেক্ষা করছেন বলিউড সুপারস্টার, তা বলাই বাহুল্য।

 

আদালতের রিপোর্ট অনুযায়ী, আরিয়ানের কাছে মাদক না পাওয়া গেলেও তাঁর বন্ধু আরবাজ যে নিজের কাছে মাদক রেখেছিলেন, সেটা জানতেন তিনি। আর সেটাও অপরাধ-সমই বটে। তবে পঁচিশ দিন ধরে জেলে রেখে জেরা করে আরিয়ান যে কোনও মাদকচক্রের সঙ্গে জড়িত, সেটা প্রমাণ হয়নি। আইনজীবী রোহাতগি জানান, “গত তিন-চার দিন ধরে প্রচণ্ড চিন্তিত ছিলেন শাহরুখ। খাবার মুখে তুলেছেন কিনা তাতেও সন্দেহ। শুধু কফির পর কফি খেয়ে যাচ্ছেন। আর আরিয়ানের জামিনের খবর নিয়ে ওঁর কাছে যেতেই চোখেমুখে স্বস্তির ছাপ লক্ষ করলাম। এমনকী শাহরুখ নিজে হাতে সমস্ত নোট লিখছিলেন লিগ্যাল টিমকে সাহায্য করার জন্য।”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell