শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৭
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

অবৈধভাবে ইট প্রস্তুত ও লাইসেন্সহীন ব্যাটারি উৎপাদন করায় পৃথক অভিযান, জরিমানা ৪ লাখ টাকা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৩০, ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ
  • ১৮৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

অবৈধভাবে ইট প্রস্তুত ও লাইসেন্সহীন ব্যাটারি উৎপাদন করায় পৃথক অভিযান, জরিমানা ৪ লাখ টাকা

সাভারের আশুলিয়ায় অবৈধভাবে ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন, ব্যাটারি ফ্যাক্টরিতে লাইসেন্সহীন ব্যাটারি উৎপাদন করায় পৃথক অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এতে ভিন্ন তিনটি প্রতিষ্ঠানটি ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকার মেসার্স হালাল ব্রিকস-২, মেসার্স এস.আর.এম ব্রিকস ও আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সড়কের চায়না কিনলং ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড নামে ব্যাটারি ফ্যাক্টরিতে অভিযান চালান আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মো. জুবায়ের।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় মেসার্স হালাল ব্রিকস-২, মেসার্স এস.আর.এম ব্রিকস অবৈধভাবে ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন করে আসছিল। খবর পেয়ে বিকেলে এ দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৮ (১) ধারা মোতাবেক মেসার্স হালাল ব্রিকস-২ কে দুই লাখ ও মেসার্স এস.আর.এম ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সড়কে চায়না কিনলং ইন্ডাস্ট্রিকে লাইসেন্স ছাড়া ব্যাটারি উৎপাদন ও মজুদ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আশুলিয়া থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell