বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫২
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

অবৈধভাবে পেঁয়াজ মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৯, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ
  • ২৬৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

অবৈধভাবে পেঁয়াজ মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রোববার (১৯ মার্চ) সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন এ আদালত পরিচালনা করেন।

আসন্ন রমজান মাসকে সামনে রেখে মজুদ রোধ ও কৃত্রিম সংকট এড়াতে সাতক্ষীরার ভোমরা বন্দরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে পেঁয়াজ মজুদের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা করেছে।

অভিযানকালে অবৈধভাবে পেঁয়াজ মুজদের অভিযোগে ভোমরা বন্দরের শুভ ট্রেডার্সের মালিক বিকাশ মণ্ডলকে ১০ হাজার টাকা, এস আর এন্টারপ্রাইজের মালিক শাহিনুর রহমানকে ১৫ হাজার টাকা ও নুর এন্টারপ্রাইজের মালিক মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সেখানে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, র‌্যব-৬ এর সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর গালিব, ভোমরা বিজিবি ক্যাম্প কমান্ডার শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন জানান, গোডাউনে পেঁয়াজ মজুদ রেখে রমজান মাসে কৃত্রিম সংকট সৃষ্টির একটি চেষ্টা চলছে। ফলে খোলা বাজারে মূল্য বৃদ্ধি পাচ্ছে। মজুদ রোধ ও কৃত্রিম সংকট এড়াতে ভোমরা বন্দরের বিভিন্ন গুদামে অভিযান চালানো হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রমজানের আগেই মজুদকৃত পেঁয়াজ, রসুনসহ সব পণ্য বাজারে বিপণনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell