মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৮
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় লিবিয়ার হিট স্টোকে মাদারীপুর নিবাসী ৫ বাংলাদেশি যুবকের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৮, ২০২১, ১:১৫ পূর্বাহ্ণ
  • ৩৬৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় লিবিয়ার হিট স্টোকে মাদারীপুর নিবাসী ৫ বাংলাদেশি যুবকের মৃত্যু

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় লিবিয়ার ভুমধ্যসাগরে হিট স্টোকে মাদারীপুর নিবাসী ৫ বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে একই বোটে ইতালিগামী বেঁচে যাওয়া আরেক বাংলাদেশি যুবক হৃদয় মিয়া। গতকাল রবিবার (২৫ জুলাই) রাতে নিহতদের পরিবারের কাছে সে এ তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন- মাদারীপুর নিবাসী হৃদয় কাজী (২২), সাগর সিকদার (২৩), জিন্নাত শেখ (২৫), সাধন মল্লিক (২৪) এবং সজিব মুন্সী (২০)। মৃত যুবকদের বাড়িতে গেলে দেখা যায় আদরের সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। এই ঘটনায় দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। নিহতদের স্বজনরা জানান, তিন মাস আগে দালালদের খপ্পরে পড়ে ইতালির উদ্দেশ্যে রওনা হওয়া যুবকরা লিবিয়ায় আটকা পড়েন। গত ১৯ জুলাই লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় দালালরা ইতালীর উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে বাধ্য করে তাদের। অভিবাসন প্রত্যাশীদের নৌকাটির ইঞ্জিন ভূমধ্যসাগরে নষ্ট হয়ে গেলে তারা ৪ দিন সাগরে উদ্দেশ্যহীন ভাসতে থাকে। এতে প্রচন্ড রোদ ও গরমে হিটস্টোকে প্রাণ হারায় তারা। একই বোর্টে থাকা হৃদয় মিয়াসহ আরও ৫/৬জন অসুস্থ হয়ে পড়লেও হৃদয় মিয়া ভাগ্যক্রমে বেঁচে যায়। পরে তিউনেশিয়া উপকূলে পৌছুলে সে দেশের নৌপুলিশ ও কোস্টগার্ড জীবিতদের উদ্ধার করে তিউনেশিয়ার একটি হাসপাতালে ভর্তি করে। কিছুটা সুস্থ হলে হৃদয় মিয়া গতকাল রোববার রাতে ফোন করে বলেন, ঘটনার দিন প্রথমে হৃদয় কাজী আমার কোলেই পানি পানি করতে করতে মারা যায়। আর সাগর সিকদার, জিন্নাত শেখ, সজিব মুন্সী ও সাধন মল্লিক নিখোঁজ থাকার পর খোঁজ-খবর নিয়ে জানতে পারি তারাও মারা গেছে। আমরা তিউনেশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছি। মৃত জিন্নাত শেখের মা হালিমা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, রাজৈর উপজেলা সত্যবর্তী গ্রামের দালাল রেজাউল শেখ ও শহিদুল মোল্লা আমার ছেলেকে ইতালি পৌছে দিবে বলে কয়েক দফায় নগদ ১১ লক্ষ টাকা নিয়েছে। তারপরও আমার ছেলের মৃত্যুর খবর শুনতে হলো। তপারকান্দি গ্রামের মৃত সজিব মুন্সীর মা শাহানা বেগম বলেন, ‘আমার ছেলে সজিবের সাথে সর্বশেষ আমার সাথে ১৮ জুলাই ফোনে কথা হয়েছে। তখন আমার ছেলে আমাকে বলছিল মা আমার জন্য দোয়া করো আমাকে এখন দালাল গেম ঘরে নিবে। এর পর আর কথা হয়নি। কয়েক দফায় সত্যবর্তী গ্রামের দালাল শাহিন সরদার আমাদের কাছ থেকে টাকা নেয়ার পরও আমার ছেলের মৃত্যুর খবর শুনতে হলো। আমি এর বিচার চাই। ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বড়দিয়া গ্রামের মানব পাচারচক্রের সদস্য ইলিয়াছ ফকির, টুটুল ফকির এবং রাজৈর উপজেলার সত্যবর্তী গ্রামের শাহিন সরদার, রেজাউল শেখ, শহিদুল মোল্লা, ইলিয়াছ শেখ ও শ্রীরামপুরের লিটন মোল্লা ইতালি যাবার স্বপ্ন দেখিয়ে ভূক্তভোগী পরিবারগুলোর কাছ থেকে কয়েক দফা আদায় করে সাড়ে ৭ লাখ থেকে ১১ লাখ টাকা পর্যন্ত। ধারদেনা করে এই টাকা জোগাড় করে দিলেও শেষ রক্ষা হয়নি এসব পরিবারের। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মৃতদের স্বজন ও এলাকাবাসী। রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell