রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৪
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

অভিনয়ের পাশাপাশি (বিএ) ডিগ্রি সম্পন্ন করলেন অভিনেত্রী সাবিলা নূর

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২১, ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ
  • ২৯২ ০৯ বার দেখা হয়েছে

 

 

অভিনয়ের পাশাপাশি (বিএ) ডিগ্রি সম্পন্ন করলেন অভিনেত্রী সাবিলা নূর

গত রবিবার (১৯ মার্চ) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ২১ তম সমাবর্তনে উপস্থিত হয়ে লিডারশিপ সম্মাননা গ্রহণ করেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বিশ্ববিদ্যালয়টির ২০১৮-১৯ সেশন থেকে ইংরেজি সাহিত্যে ৪-এ ৩.৯৭ সিজিপিএ পেয়ে ব্যাচেলর অব আর্টস (বিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন সাবিলা। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে স্নাতক সম্পন্ন করেছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। এই মেরিট রেজাল্টের জন্য তিনি সমাবর্তন অনুষ্ঠানে ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত হন অভিনেত্রী।

 

 

সেইসাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সাবিলা সংবাদমাধ্যমকে বলেন, এখন তো নিয়মিতই কাজ করছি। কাজ করার পাশাপাশি পড়াশোনা চালিয়ে নেওয়াটা আমার জন্য অনেক কঠিন ছিল।ছোট পর্দার এই তারকা বলেন, অনেকের অনেক কটু কথাও শুনতে হয়েছে এ নিয়ে। তারপরও আমি হাল ছাড়িনি। কষ্ট হওয়া সত্ত্বেও মনযোগ দিয়ে পড়াশোনা করেছি যার কারণে এমন একটা রেজাল্ট করতে পেরেছি। এরজন্য আমার পরিবারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সাপোর্ট না করলে এটা সম্ভব হতো না।

 

 

সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সদয় সম্মতিক্রমে সভাপতিত্ব করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন। প্রাতিষ্ঠানিকভাবে স্নাতক শেষ করেছেন এই অভিনেত্রী। তা জানিয়ে তিনি বলেন, ‘খুব ভালো লাগছে, প্রাতিষ্ঠানিকভাবে ভালো রেজাল্টে স্নাতক শেষ করলাম। কাজ করার পাশাপাশি পড়াশোনা চালিয়েছি। কষ্ট হয়েছে তবুও হাল ছাড়িনি। এর জন্য আমার পরিবারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সাপোর্ট না করলে এটা সম্ভব হতো না।’ সাবিলা আরও বলেন, ‘আমার প্রথম ওয়েব সিরিজ ‘মারকিউলিস’-এর পোস্টার বের হলো কিছুদিন আগে। সামনেই ট্রেলার আসবে। এ ছাড়া ঈদের জন্য নাটকের কাজ শুরু করেছি। এবার খুব বেশি কাজ করা হবে না। খুব বেশি হলে ১০-১২টা কাজ করব।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell