মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩৮
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা

অভিযান চালাতে গিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ৩ কর্মকর্তাদের গাড়িসহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৯, ২০২৩, ১১:৫৩ অপরাহ্ণ
  • ১৩৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

অভিযান চালাতে গিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ৩ কর্মকর্তাদের গাড়িসহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালাতে গিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ৩ কর্মকর্তাসহ ৭ জনকে গাড়িসহ অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে ফতুল্লার মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তাদের গাড়িসহ উদ্ধার করে ফতুল্লা থানায় নিয়ে আসেন। এ সময় আহত অবস্থায় একজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে একজন নারীসহ ৬-৭ জন মুসলিমনগর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে শাকিলের বাসায় ঝগড়ায় লিপ্ত হয়। তখন শাকিল চিৎকার করলে আশপাশের লোকজন এসে ঘটনা জানতে চায়। ওইসময় শাকিল বলেন তার মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে। এতে স্থানীয়রা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একজনকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন জানতে পারেন তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা।

আটক মাদক ব্যবসায়ী শাকিল জানান, তার বাসায় সাদা পোশাকে নারীসহ কিছু লোকজন গিয়ে মারধর করে মাটিতে ফেলে একটি বোতল থেকে পানির মতো কিছু একটা মুখে ছিটিয়ে দেয়। এতে মুখ জ্বালাপোড়া করায় সে চিৎকার করেন। পরে তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক বলেন তার চোখের সাদা পর্দা ফেটে গেছেন। উন্নত চিকিৎসা প্রয়োজন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক ফয়েজ আহমেদ বলেন, আমরা কর্মকর্তা কর্মচারীসহ ৭ জন মুসলিমনগর সড়ক দিয়ে একটি মাদক বিরোধী অভিযানে যাচ্ছিলাম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের গাড়ি দেখে একজন ছেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন শাকিল নামে একজনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৪৪টি ইয়াবা পাওয়া যায়। এ সময় তার বাড়িতে আরও মাদক আছে কিনা দেখার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। ওই সময় শাকিলকে ছাড়িয়ে নিতে তার লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের একজন কর্মচারী আহত হয় এবং শাকিলও আহত হয়। তবে তার মুখে আমরা কেউ কিছুই ছিটিয়ে দেয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের গাড়িসহ ৭ জনকে উদ্ধার করা হয়েছে। সেখান থেকে আহত অবস্থায় শাকিল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell