বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ মাদক কারবারিকে গ্রেফতার 

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৬, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ
  • ১৯০ ০৯ বার দেখা হয়েছে

 

 

অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ মাদক কারবারিকে গ্রেফতার

রাজধানীর আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তার কারবারির নাম এনাম আহম্মদ (৫০)।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল আনুমানিক পৌনে ১০টায় মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার ৫৩০টি ইয়াবা ও আট বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার এনাম দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন অবৈধ মাদক ঢাকা ও এর আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। জব্দকৃত ইয়াবা ও ফেনসিডিল বিক্রির জন্য নিজের কাছে রেখেছিল বলে এনাম স্বীকার করেছে।

তিনি আরও জানান, এনামের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, আরামবাগের জেদ্দা এক্সপ্রেস কাউন্টারের সামনে এক ব্যক্তি ইয়াবা ও ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চলায় মতিঝিল থানার একটি দল। পরে সকাল পৌনে ১০টার দিকে সেখান থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ এনামকে গ্রেপ্তার করে করে পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell