সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৬
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ২ জন মূলহোতাসহ ১৪ জনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৬, ২০২৩, ১০:৪১ অপরাহ্ণ
  • ২৫১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ২ জন মূলহোতাসহ ১৪ জনকে গ্রেফতার

(১৬ মার্চ) বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে জানানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু।

নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের দুইজন মূলহোতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (১৫ মার্চ) ২ ফতুল্লা থানাধীন সাইনবোর্ড সংলগ্ন বাংলাদেশ নবজাতক হাসপাতালের পার্শে সামাদবানু ভবনের দ্বিতীয় তলায় মা ডিজিটাল কালারল্যাব নামক দোকান এর সামনে এবং তৃষা আদর্শ কর্পোরেশন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় তারা সকলেই দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে বিভিন্ন লোকজনের নিকট থেকে পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে বেআইনিভাবে অন্যের পাসপোর্ট নিজেদের দখলে রেখে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতো। বিভিন্ন থানার ডিউটি অফিসারের সীল ব্যবহার করে ভূয়া কাগজপত্র তৈরীর মাধ্যমে মানুষের সাথে প্রতরণা করে আসছে।

গ্রেপ্তারকৃতরা হলো- মূলহোতা মো. মুকুল মোল্লা (৩০) ও মো. সাইফুল ইসলাম (২৮) এবং তাদের সহযোগী মো.রাকিব (২৫), মো. আলমগীর (৩২), মো. নবীন (১৮), মো. শফিকুল ইসলাম রানা (৩৫), মো. সাখায়েত উল্লাহ (৩০), মো. শফিকুল ইসলাম (৪৫), ইমরান হোসেন সুজন (৩৪), মো. সিরাজ উদ্দিন সাজু (৩৯), হাসান ইকবাল (৩৬), মো. জাহিদ (৪৫), মো. মফিজুল (৩৫), মো. সজিব (৩২)।এ সময় তাদের হেফাজত হতে ২২টি পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারি স্লীপ- ৪৮৭ কপি, এনআইডি কার্ড ১৯ টি, রাবার সীল ৮টি, মোবাইল ফোন ২০ টি এবং ৩১টি সীম উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell