মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫১
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস জব্দ,সিলগালাসহ মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড 

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৯, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ণ
  • ১৩৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস জব্দ,সিলগালাসহ মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড

অবৈধভাবে শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ পুরাতন বাজারে এস এস অটো ওয়ার্কশপে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস জব্দ ও ধ্বংস করা হয়েছে।

এ সময় প্রতিষ্ঠানটি সিলগালাসহ মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যৌথবাহিনী ও উপজেলা প্রশাসনের অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

এ সময় কারখানার সব নকল টেস্টি ম্যাঙ্গো, সফট ড্রিংক পাউডার জব্দ করে তৎক্ষণাৎ বিনষ্ট করা হয় এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় দুই লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে কারখানা মালিককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারখানা থেকে অন্তত ১০ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়েছে।

লাকসাম উপজেলার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম রতন। তিনি পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসএস অটো ওয়ার্কশপের স্বত্বাধিকারী। তিনি দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে সিএনজি অটোরিকশার গ্যারেজ হিসেবে পরিচালনা করে আসছেন। ওই প্রতিষ্ঠানের আড়ালে তিনি বিভিন্ন নামে অন্তত ২২ ধরনের ভেজাল খাদ্য তৈরি করে বাজারজাত করে আসছেন। অনুমোদন ছাড়াই এগুলো বাজারজাত করছেন তিনি। শুধু পানি, চিনি আর কেমিক্যাল দিয়েই তৈরি হচ্ছিল এস খাদ্য। বুধবার গোপনে এমন সংবাদ পেয়ে যৌথভাবে সেনাবাহিনীর ও উপজেলা প্রশাসন ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, লাকসামে এস এস অটো ওয়ার্কশপের মালিক তার প্রতিষ্ঠানের আড়ালে অন্তত ২২ ধরনের ভেজাল খাদ্য উৎপাদন করে আসছেন। এর বেশির ভাগই শিশুখাদ্য। এগুলোর মধ্যে রয়েছে- আইস ললি, আইস পপ, অরেঞ্জ ড্রিংকস, লিচি ড্রিংকস, মিল্ক ক্যান্ডি, ম্যাংগো ক্যান্ডি, ডেইরি মিল্কসহ বিভিন্ন ধরনের জুস। কোনো প্রকার অনুমোদন ছাড়াই এবং ভেজাল শিশু খাদ্য উৎপাদন করায় এস এস অটো ওয়ার্কশপের মালিককে দুই লাখ টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell