শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

অভিযানে রূপগঞ্জ ভুলতা থেকে ৩২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৭, ২০২৩, ৯:৫৭ অপরাহ্ণ
  • ৩১৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

অভিযানে রূপগঞ্জ ভুলতা থেকে ৩২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ এর অভিযানে রূপগঞ্জ থানার ভুলতা হতে ৩২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, নছিমন জব্দ। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।No description available.

 

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ দুপুরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা সাকিনস্থ নিউজিল্যান্ড ডেইলী ফ্যাক্টরীর সামনে সিলেট টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ৩২ (বত্রিশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী ১। শফিক মিয়া (২৫), পিতা- মৃত নজরুল ইসলাম সাং- কুইয়াপানিয়া উত্তরপাড়া, ২। মোঃ আরিফ পাঠান (২৪) (ড্রাইভার), পিতা- হাসান পাঠান, সাং- ধর্মপুর পূর্বপাড়া, ৩। মোঃ রমজান (২৩), পিতা- মোঃ ইয়াছিন, সাং- ধর্মপুর পূর্বপাড়া, সর্ব থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া দেরকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নছিমনসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আইন শৃংখলা বাহিনীকে ফাঁকি দেয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নছিমনে করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে জানায়। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ১। শফিক মিয়া (২৫), ২। মোঃ আরিফ পাঠান (২৪) ৩। মোঃ রমজান (২৩) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা নছিমনের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের সিনিয়র এএসপি নিশাত তাবাসসুম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell