মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১৮
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নজর রাখতে সিসি ক্যামেরা লাগালো মাদক ব্যবসায়ীরা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৪, ২০২৩, ১০:১৬ অপরাহ্ণ
  • ১৯৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নজর রাখতে সিসি ক্যামেরা লাগালো মাদক ব্যবসায়ীরা

নিরাপদে মাদক ব্যবসা পরিচালনার জন্য পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নজর রাখতে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন মাদক বিক্রেতা আশরাফ আলী।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা পলাশ মার্কেট এলাকায় আশরাফ আলী ওরফে ইয়াবা আলী তার নিজ বাড়িতে এমনটি করেছেন।

তিনি ও তার পরিবার প্রায় তিন দশক ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়সহ একাধিক সূত্র।

 

বর্তমানে আলী আশরাফ ওরফে আলী, বড় ছেলে আমিনুল ও ছোট ছেলে আরিফ মাদক মামলায় জেলহাজতে রয়েছেন।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, আশরাফ আলীর বাড়ির বিভিন্ন দিকে তিনটি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। বাড়ির মেইন ফটকে একটি এবং দুই ঘরের দরজার সামনে দুইটি। ঘরে বসেই পুলিশ, র‌্যাব, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আসছে কিনা তার গতিবিধি এসব ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হতো।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ২৮ বছরেরও বেশি সময় ধরে আশরাফ আলী, তার স্ত্রী ও ছেলে-মেয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। মাদকসহ তারা একাধিকবার গ্রেফতারও হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিরাপদে মাদক ব্যবসা পরিচালনা করতেই এই পরিবারটি সিসিটিভি ক্যামেরা লাগায়।

আগে করলেও এখন আর মাদক ব্যবসা করেন না দাবি করে আশরাফ‌ আলী পরিবারের একাধিক সদস্য জানান, তারা মাদক বিক্রি ছেড়ে দিয়েছেন। মাদক মামলায় পরিবারের তিনজন জেলহাজতে আছেন। আমাদের যাতে কেউ হয়রানি না করতে পারে সে জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আশরাফ আলী চিহ্নিত মাদক বিক্রেতা। তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বলে পুলিশ সদস্যদের মাধ্যমে জেনেছি। তবে তিনি মাদক বিক্রেতা হলেও তার নিজ বাড়িতে সিসি ক্যামেরা লাগানোর বিষয়ে আমাদের কিছু করার নেই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell