সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১০
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩, ২০২৫, ২:৫৪ পূর্বাহ্ণ
  • ১০৬ ০৯ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে।

ঢাকা প্রতিনিধি।।

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযানে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।গ্রেফতাররা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম (৫২), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহাত আল ইমতিয়াজ (২৮), রমনা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা আলম (৪৫), মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন (৫৪), কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার (৪৫), ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মো.আব্দুল্লাহ (৩১), কেআইবি ও শী-শেল ইউনিট আওয়ামী লীগের গোপন ট্রেনিং এর ওবিটি অ্যান্ড এসটিএম সদস্য ইসা আহমেদ (২৩), মোহাম্মদপুর থানাধীন ৩২ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (৪৩), আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. এরশাদুল কবির আবিদ (৪২)।

ডিবির বরাতে তালেবুর রহমান বলেন, গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে শহিদুল ইসলামকে মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা থেকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। আল ইমতিয়াজকে একই তারিখ রাত আনুমানিক ৮টার দিকে ধানমন্ডি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম। রাত আনুমানিক ৯ টায় রমনা এলাকায় অভিযান পরিচালনা করে ফাতেমা আলমকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।

অন্যদিকে, রাত আনুমানিক ১১টা ১৫- এর দিকে খিলগাঁও থানাধীন তালতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ। রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে আবদুল্লাহ সিকদারকে শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। একই তারিখ রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে মো. আব্দুল্লাহকে গ্ৰেফতার করে ডিবি সাইবার বিভাগ।

এদিন আরেক অভিযানে রাত আনুমানিক ২টার দিকে ডিবি মিরপুর বিভাগের একটি টিম ধানমন্ডি ঝিগাতলা এলাকা থেকে ইসা আহমেদকে গ্রেফতার করে। রাত আনুমানিক ১২ টা ৫৫ মিনিটের দিকে হাজারীবাগ থানাধীন পূর্ব রায়েরবাজার এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে মো. এরশাদুল কবির আবিদকে মালিবাগ এলাকা থেকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell