রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৭
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

আওয়ামীলীগ হচ্ছে জনগনে বিষফোঁড়া – হুম্মাম কাদের চৌধুরী

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৩, ২০২৫, ১:৫২ পূর্বাহ্ণ
  • ১৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

আওয়ামীলীগ হচ্ছে জনগনে বিষফোঁড়া – হুম্মাম কাদের চৌধুরী

নেজাম উদ্দীন- বিশেষ প্রতিনিধি।

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির জাতাীয়তাবাদী উপজেলা ও পৌরসভা অঙ্গ সংগঠন সহ যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১১ই মার্চ কাদের নগর স্থানে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন। এই সময় প্রধান অতিথি বক্তব্য বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, “নোংরা রাজনীতি আওয়ামীলীগ করেছিলো, সেটা আমরা করি না। যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে, এই কষ্ট আমরা কাউকে দেবো না। তবে তাদের নজরে রাখবো। আওয়ামীলীগ হচ্ছে জনগনে বিষফোঁড়া মনে রাখবেন, সবার উপরে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নয়।” রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে এবং মাকসুদুর রহমান চৌধুরী মাসুদ ও মো. ফারুকুল ইসলামের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি নেতা শওকত আলী নূর, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সি: সহ সভাপতি মো. ইউসুফ চৌধুরী, মো. নুরুল আমিন চেয়ারম্যান, মো. খোরশেদ আলম, মো. মসিউদ্দৌলা, মো. হেলাল উদ্দিন শাহ, এখতিয়ার হোসেন, মো. শহিদুল্লাহ, মো. আনছুর উদ্দিন, দিলদার হোসেন, শাহেদ কামাল, মাস্টার কামাল উদ্দীন, আনোয়ারুল হক, সৈয়দনূর কাজী নাজিম উদ্দীন, আবু বক্কর, হেলাল আহমদ প্রমুখ। হুমাম কাদের চৌধুরী আরও বলেন, গতবার আমরা যখন রাঙ্গুনিয়ায় ইফতারের জন্য আহবান করেছিলাম, তখন যে প্যান্ডেল টানানো হয়েছিলো, সেই প্যান্ডেলে আওয়ামীলীগ এসে আগুন দিয়েছিলো। নেতাকর্মীরা তখন আমাকে এসে বলেছিলো, আপনার জন্য ঠিক হবে না, আপনি এলাকায় যেতে পারবেন না। হামলা হওয়ার সম্ভাবনা বেশি। তখন আমি তাদের কথা মেনে নিলাম, আমি এলাকায় যাবো না। আমার মাকে যখন এই কথা বলা হলো, মা তখন বলেছিলো, কাদের নগর আমার বাড়ি, আমার বাড়ির থেকে আমাকে কে বাইরে রাখতে পারে আমি দেখতে চায়। আমার মা এখানে চলে আসলো, এসে দেখলো গাড়িতে আগুন দেয়া হয়েছে। খেজুর দিয়ে ইফতার করলো। তখন এলাকাবাসী যারা ছিলো, তাদেরকে আশ্বস্ত করলো, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার রাঙ্গুনিয়া ছেড়ে কোথাও যাবে না। তিনি আরও বলেন, বার বার করে বলা হচ্ছে, রাঙ্গুনিয়ার নেতৃত্ব দিতে হবে রাঙ্গুনিয়ার মানুষদেরকে দিয়ে। বাবা ওয়াদা করে গিয়েছিলো, মরে গেলে দাফন যেনো রাঙ্গুনিয়াতে করা হয়। এই বাড়িতে দাঁড়িয়ে আমিও বার বার করে বলে দিতে চায়, ত্যাগ করলাম, ওয়াদা করে যাচ্ছি আপনাদের কাছে, মরে গেলে বাবার পাশে শুইবো না, রাঙ্গুনিয়ার মাটিতেই শুইবো। আমার বিপদের সময় আমি রাউজানের মানুষকে পাশে পাইনি, ফটিকছড়ির মানুষকে পাশে পায়নি, পাশে পেয়েছি রাঙ্গুনিয়া মানুষকে এবং তাদের উপরই ভরসা করেছিলাম। রাঙ্গুনিয়ার মানুষ আমার পাশে দাঁড়িয়েছিলো। বাবার কবরের পাশে যখন আমরা তাকে দাফন করছি, এখনো যখন ছবি দেখছি, তখন দেখছি বেশিরভাগ মানুষ রাঙ্গুনিয়ার। আমার খারাপ সময়ে আপনারা যেমন আমার পাশে দাড়িয়েছেন, যতদিন বেচে আছি, রাজনীতি করি আর না করি, রাঙ্গুনিয়ার গোলাম হিসেবে আমি থেকে যাবো। আপনারা যদি আমার দলকে আমার বাবাকে ভালবেসে থাকেন, তবে আমার দরজা আপনাদের জন্য সবসময়ে খোলা রয়েছে। আমি বুক দিয়েছি রাঙ্গুনিয়ার মানুষের জন্য, পিঠ কখনো দেখাবো না। যতদিন বেচে আছি, রাঙ্গুনিয়ার মানুষের জন্য কাজ করে যাবো।”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell