শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১১
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

আওয়ামী লীগ মানবসেবার ব্রত বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করে – দীপু মনি।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৫, ২০২১, ১:০৯ পূর্বাহ্ণ
  • ৫১৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। আওয়ামী লীগ মানবসেবার ব্রত বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করে – দীপু মনি।

জনবিচ্ছিন্নরাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখায়। আওয়ামী লীগ আন্দোলন করতে করতে রাজনীতিতে এসেছে- বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ গণমানুষের রাজনীতি করে। মানবসেবার ব্রত নিয়ে রাজনীতি করে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করে। তার একটা উৎকৃষ্ট প্রমাণ এ করোনা। করোনাকালে নেতাকর্মীরা মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিয়েছেন। অসুস্থ মানুষের সেবা দিয়েছেন। অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন। কৃষকের ধান কেটে দিয়েছেন।

দীপু মনি বলেন, সুসময়ে যারা ভিড় জমায় দুঃসময়ে তাদের খুঁজে পাওয়া যায় না। দলের জন্য যাদের ত্যাগ আছে তাদের পদ দিতে না পারলেও অন্তত সম্মানটুকু দেওয়া উচিত। সেটুকুতে যেন আমরা কৃপণতা না করি। যারা হুট করে আসে তারা কখনো টাকা আবার কখনো ক্ষমতার দম্ভে সবাইকে দূরে সরিয়ে জায়গা করে নেন। তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।

মহানগর আওয়ামী লীগে সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মসিক মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ বক্তব্য রাখেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell