শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:২৪
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে বাংলাদেশটাকে খেয়ে ফেলেছে -বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।  

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩০, ২০২২, ১:০৭ পূর্বাহ্ণ
  • ৩০৩ ০৯ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে বাংলাদেশটাকে খেয়ে ফেলেছে -বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

 আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে বাংলাদেশটাকে খেয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

সোমবার (২২ আগস্ট) বিকেল ৬টার দিকে কুমিল্লা নগরীর চর্থা চৌমুহনী এলাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজকে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধির কারণে মানুষ দিশেহারা। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ জেগে উঠেছে। বিএনপির আন্দোলনে দেশের মানুষ সাড়া দিয়ে আজ রাজপথে নেমেছে। শেখ হাসিনা ও তার অবৈধ নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আমরা রাজপথে ফয়সালা করবো।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়াসহ সব দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কুমিল্লা মহানগর বিএনপি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বুলু বলেন, বাঁচতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে আপোস করেন। খালেদার জিয়ার কাছে ক্ষমা চান, তবেই বাঁচতে পারবেন। নইলে খালেদা জিয়াকে এক ঘণ্টার জন্য মুক্তি দিন। আর ওই এক ঘণ্টায় তিনি পল্টনে আসবেন। তখন দেখবেন ঢাকা শহরের কোনো মানুষ বাকি থাকবে না। জনগণ পুরো ঢাকা শহর অচল করে দেবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ দেশের ৮০ শতাংশ ভোটার ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে।

কুমিল্লা মহানগর বিএনপির দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক মো.শওকত আলী বকুলের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

এছাড়া সেখানে আরও বক্তব্য দেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, কুমিল্লা মহানগর কৃষকদলের সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ, মহানগর যুবদলের সহ-সভাপতি আসিফ মাহমুদ জহির প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell