শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫৯
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

আগামী শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে মাদকদ্রব্যের ভয়াবহতা এবং সচেতনতা বিষয়ক লেখা থাকবে-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৯, ২০২৪, ২:২৪ পূর্বাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

 

আগামী শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে মাদকদ্রব্যের ভয়াবহতা এবং সচেতনতা বিষয়ক লেখা থাকবে-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান

রুহিত মন্ডল।।

আগামী শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে মাদকদ্রব্যের ভয়াবহতা এবং সচেতনতা বিষয়ক লেখা থাকবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মাদকের বিরুদ্ধে পরিবার কেন্দ্রিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবারভিত্তিক মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। আমরা স্কুল-কলেজে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পারলে দেশে মাদকের ব্যবহার ৯০ শতাংশ কমে যাবে।

তিনি আরও বলেন, আগামী শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকেও মাদকদ্রব্যের ভয়াবহতা এবং সচেতনতা সৃষ্টির বিষয়ে লেখা থাকবে। মাদকে কুফল সম্পর্কে নানাভাবে প্রচারণা চালানো হবে। এর কুফল সম্পর্কে জানতে পারলে মানুষ মাদক থেকে বিরত থাকবে।

জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell