সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১২
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

আগামী ১৭ নভেম্বর সারাদেশে পালিত হবে ফাতেহা-ই-ইয়াজদাহম। 

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৭, ২০২১, ৮:২৯ অপরাহ্ণ
  • ৪৮৭ ০৯ বার দেখা হয়েছে

 

নগর সংবাদ।।দেশের আকাশে দেখা গেছে আরবি মাস রবিউস সানির চাঁদ। ফলে রোববার (৭ নভেম্বর) থেকে ১৪৪৩ হিজরি সনের এ মাস শুরু হবে।

এতে করে আগামী ১৭ নভেম্বর (১১ রবিউস সানি) বুধবার সারাদেশে পালিত হবে ফাতেহা-ই-ইয়াজদাহম।

বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান। এবার ২৯ দিনেই শেষ হলো রবিউল আউয়াল মাস।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান, বাংলাদেশ ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লা ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

‘ইয়াজদাহম’ অর্থ এগারো। আর ‘ফাতিহা’ অর্থ দোয়া করা। আল্লাহর ওলি বড় পীর হজরত আবদুল কাদের জিলানীর (র.) মৃত্যু দিবস উপলক্ষে মুসলমানদের দোয়া অনুষ্ঠানই হচ্ছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’। এ দিন মুসলমানদের ঐচ্ছিক ছুটির দিন।

ইসলামের অন্যতম প্রচারক আবদুল কাদের জিলানী হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি মৃত্যুবরণ করেন। বিশ্বের সব মুসলমান দিনটি ফাতেহা-ই ইয়াজদাহম হিসেবে পালন করে আসছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell