রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩২
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

আগে দলের প্রার্থী ছিলাম, এবার আমি জনগণের প্রার্থী-তৈমুর আলম

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৫, ২০২১, ৯:১৯ অপরাহ্ণ
  • ৪৫৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আগে দলের প্রার্থী ছিলাম, এবার আমি জনগণের প্রার্থী। নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিন ধরে একজন মেয়র খুঁজছিল। জনগণ মনে করে তারা তাদের চাহিদা মোতাবেক একজন প্রার্থী পেয়েছে। আমি জনগণের মেয়র প্রার্থী।

শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের বাড়িতে ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

উঠান বৈঠকে তৈমুর আলম বলেন, নির্বাচন কমিশন বধির ও অন্ধ হয়ে পড়লে নির্বাচন সুষ্ঠু হবে না। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনক ও নির্বাচন কমিশনকে বলতে চাই আপনাদের ভাবমূর্তি শূন্যের কোঠায়। আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনটা সুষ্ঠু করার চেষ্টা করুন। এ নির্বাচনে কোনো অনৈতিক কার্যকলাপ নারায়ণগঞ্জবাসী সহ্য করবে না।

তিনি আরও বলেন, এবার কেন্দ্র দখল ও এজেন্ট বের করে দেয়া সম্ভব নয়। কোনো কারচুপি হলে জনগণ প্রতিহত করবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell