মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৬
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

আজ শপথ নিয়ে দায়িত্ব বুঝে নিলেন কাঞ্চন-নিপুণ

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৬, ২০২২, ৯:২২ অপরাহ্ণ
  • ৪২৬ ০৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি আজ শপথ নিয়েছে। আজ রোববার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে খোলা প্রাঙ্গণে শপথ নেন তারা।

শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতরা। এসময় নির্বাচিত অন্য শিল্পী ও উপস্থিত শিল্পীরা কাঞ্চন-নিপুণের গলায় ফুলের মালা পরিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি মিশা সওদাগর ও নন্দিত অভিনেতা আলমগীর। নির্বাচিতদের মধ্যে ছিলেন ফেরদৌস, সাইমন, কেয়া, শাহনূর, অমিত হাসান, আরমান, আজাদ খান, নাদির খানসহ অনেকেই। সবার ভালোবাসা ও শুভকামনা নিয়ে চেয়ারে বসেন কাঞ্চন-নিপুণ।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সবাইকে ধন্যবাদ আমাদের সমর্থনের জন্য। মিশাকে আমি স্পেশালি ধন্যবাদ জানাই। ও আজ এসেছে। আমাদের আনন্দটা বাড়িয়ে দিয়েছে। আমরা চেষ্টা করবো শিল্পীদের জন্য নিবেদিত হয়ে কাজ করতে।’

শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ‘আমার জয়ে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে যে আনন্দ দেখছি তা আমাকে আপ্লুত করেছে। যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, সমিতিতে আসতে পারেননি তারা আজ এসেছেন। কাঁদছেন আমাকে জড়িয়ে। মনে হচ্ছে অনেকদিন নিজ বাড়িতে ফিরেছেন। এই আনন্দ নিয়ে সবার জন্য কাজ করতে চাই।’

শপথ অনুষ্ঠানে আগের প্যানেলের মিশার উপস্থিতি বাড়তি আকর্ষণ হয়েছিল।

সাবেক সভাপতি মিশা সওদার বলেন, ‘এখানে সবাই আমাদের কাছের লোক। মালাবদল ছাড়া কোনো কিছু না। আশা করছি তারা আরও ভালো কাজ করবেন শিল্পীদের জন্য। এখানে কাঞ্চন ভাই আছেন। আমাদের সবার প্রিয় ভাই। তিনি তার ব্যক্তিত্ব ও সততা দিয়ে সমিতি সব শিল্পীর জন্য গড়ে তুলবেন, আমার এই বিশ্বাস আছে।’

তবে আসেননি বিদায়ী সাধারণ সম্পাদক জায়েদ খান। মূলত আপিল বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই পদটির চূড়ান্ত হয়। যেখানে প্রার্থিতা বাতিল হয় জায়েদের। জয়ী হন নিপুণ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell