রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৬
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

আড়াইহাজার থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৯ সদস্যকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৩, ২০২২, ৮:২৯ অপরাহ্ণ
  • ৪৫৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৩ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

 

বৃহস্পতিবার (১২ মে) গভীর রাতে উপজেলার মারা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ৭টি ককটেল, ২টি রামদা, ১৬টি ছোড়া, ২টি শাবল, ১টি চাইনিজ কুড়াল, ১টি তলা কাটার, ২টি তরবারী, ৫টি টেঁটা এবং ১০ টি মোবাইল উদ্ধার করা হয়।

আটকরা হলেন-সবুজ (২৮), সাখাওয়াত হোসেন রনি (২৪), সোহেল ওরফে ইসমেইল (৩০), আবুল কাশেম (৩৩), মিজান (২২), ওমর ফারুক (২৫), সোহেল (২৮), রবিউল শেখ (২৪) ও জাহাঙ্গীর সিকদার (৩৮)।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১-এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, এই ডাকাত চক্রটি ৬ এবং ২৪ এপ্রিল আড়াইহাজার থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল। আটকদের বিরুদ্ধে ইতোপূর্বে আড়াইহাজার ও সোনারগাঁ থানায় একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, আটকরা দীর্ঘদিন ধরে আড়াইহাজার থানা এলাকায় প্রবাসী, ব্যবসায়ী বা আর্থিকভাবে স্বচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে ডাকাতি কার্যক্রম করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell