রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৮
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

আড়াইহাজারে এজেন্টকে মারধর করায় ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২১, ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ
  • ১৮৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আড়াইহাজারে এজেন্টকে মারধর করায় ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড

জেলার আড়াইহাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়ার দোয়াত-কলম প্রতীকের এজেন্টকে মারধর করায় জাইদুল করিম নামে ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) আড়াইহাজারের সম্ভুপুরা হাইস্কুলে (ভোটকেন্দ্র ১২০) এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত জাইদুল করিম ভূঁইয়া আড়াইহাজারের লক্ষ্মীপুরার জমির উদ্দিন ভূঁইয়ার ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়ার চাচাতো ভাই।

জানা গেছে, খাগকান্দা ইউনিয়নের ভোটকেন্দ্র নম্বর ১২০ এ ভোট চলাকালীন সময়ে এজেন্ট মো. মাঈনুল ইসলামের সঙ্গে জাইদুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাঈনুল ইসলামকে মারধর করেন জাইদুল। এ সময় কেন্দ্রের দায়িত্বরত পুলিশ তাকে আটক করে।

এজেন্টকে মারধর করার কারণে আড়াইহাজার উপজেলায় দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামচুল হক ঘোড়া মার্কা এজেন্ট জাইদুল করিমকে নির্বাচনী বিধিমালা ২০১৩ এর ৭৭ (১ জ) মোতাবেক দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell