সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩০
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনি যুবক নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২, ২০২৫, ১:২২ পূর্বাহ্ণ
  • ৮৯ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নবী হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠালতলা) এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন আড়াইহাজারের উচিতৎপুরা এলাকার লোকমান ওরফে লইক্কা হোসেনের ছেলে।

এসময় ডাকাত দলের হামলায় গৃহবধূসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন- একই এলাকার কুলসুম, নাইম, আবুল ও ফারুক।

স্থানীয়রা জানান, গভীর রাতে ১৫-২০ জনের এক ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে দড়ি বিশনন্দী এলাকার ইলিয়াসের বাড়িতে ডাকাতি করতে প্রবেশ করে। টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার করলে ডাকাতরা হামলা চালায়। এতে গৃহবধূ কুলসুম গুরুতর আহত হন এবং নাঈম, আবুল ও ফারুক নামের আরও তিনজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মসজিদের মাইকে ঘোষণা দেন। এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাকিরা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, এ ঘটনার আগে ওই ডাকাতদল আরও দুটি বাড়িতে ডাকাতি করেছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell