শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩০
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

আড়াইহাজারে বসতঘরে ঢুকে মাকে আটকে রেখে মেয়েকে গণধর্ষণের অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৪, ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ
  • ২৫৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আড়াইহাজারে বসতঘরে ঢুকে মাকে আটকে রেখে মেয়েকে গণধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বসতঘরে ঢুকে মাকে আটকে রেখে মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) এ ঘটনায় থানায় ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

 

গত শুক্রবার দিবাগত রাত ১টায় আড়াইহাজার থানাধীন সাতগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলো— আড়াইহাজারের শখেরগাঁও কাজীপাড়া এলাকার শহিদুল্লার ছেলে আশিক (২০), ফজার ছেলে ছরহাব (২৮), সাতগ্রামের টেকপাড়ার মোস্তফার ছেলে হিমেল (২৬), শেরুর ছেলে এনামুল (২৫), মনির হোসেনের ছেলে সুজন (২৪)।

মামলার লিখিত অভিযোগ থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর (২৬) স্বামী প্রবাসে থাকায় তিনি সন্তান নিয়া মায়ের বাড়িতে থাকেন। স্থানীয় বাজারে আসা-যাওয়ার পথে অভিযুক্তরা তাকে উত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিত। শুক্রবার দিবাগত রাতে বাড়িতে ঢুকে ওই নারীর মাকে মারধর করে এবং মুখ বেঁধে পাশের ঘরে আটকে রেখে আশিক ও এনামুল তাকে কয়েক দফায় ধর্ষণ করে।

এ সময় অন্যান্য সহযোগীরা ধর্ষণের শিকার নারীর মাকেও যৌন নিপীড়ন করে। মোবাইলে মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়।

পরদিন সকালে ধর্ষণের শিকার নারী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell