মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

আড়াইহাজারে যৌতুকের দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সুমন মিয়ার বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৯, ২০২৪, ১:৫৬ পূর্বাহ্ণ
  • ১৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

আড়াইহাজারে যৌতুকের দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সুমন মিয়ার বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি( আড়াইহাজার)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সুমন মিয়ার (২৮) বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা সুমন মিয়াকে আটক করা হয়েছে। অভিযুক্ত সুমন মিয়া আড়াইহাজারের শ্রীনিবাসদী এলাকার হান্নান মিয়ার ছেলে। তিনি সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস ছিলেন এবং উপজেলা ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন।

নিহত জিদনী আক্তার বৈলারকান্দি এলাকার মৃত সিরাজ মিয়ার মেয়ে।স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা বিয়ে করেন। তাদের সংসারে দেড় মাস আগে একটি সন্তানের জন্ম হয়। তবে বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন ওই ছাত্রলীগ নেতা। এসব বিষয় পরিবারকে জানালে ক্ষুব্ধ হয়ে তাকে পিটিয়ে হত্যা করেন সুমন মিয়া।

এদিকে হাসপাতালে মরদেহ নিয়ে এলে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন নগর সংবাদ কে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell