রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৭
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

আদমজী ইপিজেডে বেকা গার্মেন্ট শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে -পরিশোধের আশ্বাস প্রত্যাহার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৪, ২০২২, ১:৩৮ পূর্বাহ্ণ
  • ৪৬৪ ০৯ বার দেখা হয়েছে

আদমজী ইপিজেডে বেকা গার্মেন্ট শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে -পরিশোধের আশ্বাস প্রত্যাহার

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে বেকা গার্মেন্ট এন্ড টেক্সটাইলের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন।  বিক্ষুব্ধ শ্রমিকরা।

এ সময় নারায়ণগঞ্জ-আদমজী সড়কের ইপিজেড এলাকায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে তারা সকাল ১০ টার দিকে আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেয়। এসময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেয়ার দাবি জানান।

পরে বিকেল ৩টার দিকে বেকা গার্মেন্ট এন্ড টেক্সটাইলের মালিক পক্ষ আগামী সোমবার (১৮ এপ্রিল) বকেয়া বেতন ভাতাদি পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবস্থান কর্মসূচী প্রত্যাহার করেন।

জাকির হোসেন নামে আন্দোলনরত এক শ্রমিক জানান, বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল ৩ মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছে। মালিক কর্তৃপক্ষ আজ আমাদের বেতন বুঝিয়ে দেয়ার কথা বলেছিল কিন্তু আজ এসে দেখি তারা গার্মেন্টসে তালা মেরে পালিয়ে গেছে।

আসমা নামের এক নারী শ্রমিক ক্ষোভ প্রকাশ করে জানান, সামনে ঈদ চলে আসছে। রোজার মধ্যে খুব কষ্টে দিন পার করছি। আমাদের বেতন না দিলে আমরা ছেলে-মেয়েদের নিয়ে কিভাবে চলবো। তাই আমরা বাধ্য হয়ে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছি।

বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সে ভিডিও কনফারেন্সে একটি মিটিংয়ে ব্যস্ত আছে। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন দিলে সে ফোনটি রিসিভ করেনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বেকা গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দিবে। যদি তারা বেতন বুঝিয়ে না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্ট এন্ড টেক্সটাইল শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ করে।

বিকেল ৩টার দিকে বেকা গার্মেন্ট এন্ড টেক্সটাইলের মালিক পক্ষ আগামী সোমবার (১৮ এপ্রিল) বকেয়া বেতন ভাতাদি পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা যার যার মত চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell