বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫২
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

আফগানিস্তানে স্টেডিয়ামে প্রকাশ্যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২২, ২০২৪, ৯:৪৩ অপরাহ্ণ
  • ২৫৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আফগানিস্তানে স্টেডিয়ামে প্রকাশ্যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে।

আন্তর্জাতিক রিপোর্ট। আফগানিস্তানে প্রকাশ্যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে পূর্ব আফগানিস্তানের একটি ফুটবল স্টেডিয়ামে প্রকাশ্যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে আফগানিস্তান। প্রাদেশিক কর্মকর্তারা বলছেন, তালেবান ক্ষমতা গ্রহণের পর এ নিয়ে প্রকাশ্যে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। গজনি প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ এক নোটিশে জানিয়েছে যে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এই শাস্তি কার্যকর হবে। তবে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তারা কী ধরনের অপরাধ করেছেন সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দেওয়া হয়নি।

 

১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসনামলে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর বেশ স্বাভাবিক ঘটনা ছিল। তবে ২০২১ সালের আগস্টে নতুন করে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর মাত্র দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই দুজন হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিল। দেশটিতে চুরি, ব্যভিচার এবং মদ্যপানসহ অন্যান্য অপরাধের জন্য শাস্তি হিসেবে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়ে থাকে। গত বছর শরিয়ার সব দিক সম্পূর্ণরূপে বাস্তবায়নের নির্দেশ দেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। আফগানিস্তানে ২০২৩ সালের জুনে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। সে সময় লাঘমান প্রদেশের একটি মসজিদের মাঠে প্রায় দুই হাজার মানুষের সামনে একজন ব্যক্তিকে গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়। তিনি হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell