রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১২
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৮, ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ
  • ১৫৪ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে সুমি রানী রায় ( ৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ দাবি করছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে সংবাদ পেয়ে কমলাপুর আবাসিক হোটেল সি-ল্যান্ডের ছয়তলার একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে হোটেল কর্তৃপক্ষের সংবাদে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ওই আবাসিক হোটেল সি-ল্যান্ডের ছয়তলার একটি কক্ষের বিছানা থেকে ওই নারীর মরদেহ পায়।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালিশচাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ওসি আরও জানান, গতকাল স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ওই কক্ষে ভাড়া নেয়। ওই নারীর বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পলাশ বাড়ি গ্রামে। স্বামীর নাম মানিক চন্দ্র রায়। ওই নারীর আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell