বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৪
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ডোমের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২, ২০২৩, ৮:২১ অপরাহ্ণ
  • ১৪৮ ০৯ বার দেখা হয়েছে

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ডোমের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি।।মুজাহিদুল ইসলাম সোহেল
নোয়াখালীর বেগমগঞ্জের আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মর্গে কর্মরত এক ডোমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ডোমের নাম বেলাল হোসেন (৩৭)।  সে নোয়াখালীর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার ইসলাম হাজী বাড়ির আলিম উল্যার ছেলে।

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নোয়াখালীর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার ইসলাম হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো.রফিকুল বারী বলেন, নিহত বেলাল মানসিক সমস্যায় ভূগছিলেন। কিছু দিন আগে সে একটি মাইকিংয়ের পিকআপ ভ্যান ভাংচুর করে।  এরপর সুধারাম থানার ওসি তাকে রিহ্যাব সেন্টারে পাঠায়।  সেখানেও পাগলামির কারণে তারা তাকে প্রেরত পাঠায়। গত কয়েকদিন সে জননী হসপিটালে চিকিৎসাধীন ছিল। গত পরশু সে বাড়িতে আসে।  একপর্যায়ে শনিবার দিবাগত রাতে পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, নিহত বেলাল আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মর্গে কর্মরত ডোম ছিল। এটা হত্যা না আত্মহত্যা এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছেনা।  ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।  তবে তিনি আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell