বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৭
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

আমরা খেলবো এবং আমরাই জিতবো-শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২০, ২০২২, ৯:০২ অপরাহ্ণ
  • ২৯৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আঘাত এলে প্রতিরোধে নারায়ণগঞ্জবাসী ঝাঁপিয়ে পড়বে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

শনিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জের বন্দরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

শামীম ওসমান বলেন, আসুন সবাই এক হই। এক হয়ে মাঠে নামি। প্রমাণ করি এই নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর নারায়ণগঞ্জ ছিল আছে থাকবে। আসুন আমরা প্রমাণ করি নেত্রীর ওপর আঘাত এলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো। রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের উপরে কোনো শক্তি নাই।

তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারিতে যে নির্বাচনে হবে সেই নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। এর আগে কিছু আঘাত আসবে, ষড়যন্ত্র হচ্ছে- সেটা মোকাবিলা করতে হবে।

আগামী ২৭ আগস্ট নারায়ণগঞ্জে সমাবেশ করবেন জানিয়ে তিনি বলেন, সমাবেশে নারায়ণগঞ্জের স্বাধীনতার স্বপক্ষের সব লোককে এক মঞ্চে চাই। মঞ্চে তারা বক্তব্য দেবেন আমি নিচে দাঁড়িয়ে কর্মীদের মতো শ্লোগান দেব। আমি কর্মী হয়ে শ্লোগান দিতে চাই, নেতা হয়ে মঞ্চে বক্তব্য দিতে চাই না। আমি বাংলাদেশকে শকুনদের হাত থেকে রক্ষা করতে চাই। আমি শেখ হাসিনাকে বলতে চাই- আপনার ওপর আঘাত এলে এ নারায়ণগঞ্জের নেতাকর্মীরা বসে থাকবে না।

সংসদ সদস্য শামীম ওসমান বলেন, কার লোক কে, আমার বেশি তোমার কম এটা দেখাবেন না। সামনে লড়াই করতে হবে। আর বিভেদ করার সময় নেই, এক হয়ে লড়তে হবে। এলাকায় এলাকায় স্বাধীনতার স্বপক্ষের সবাইকে ডাকতে হবে শুধু আওয়ামী লীগ নয়। সবাই মিছিল নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসের সামনে ব্যাপকভাবে যাবেন। আমি যদি নাও থাকি এ মিটিং হবে। কারণ দেশ বাঁচানোটা প্রথম কাজ।

‘ষড়যন্ত্রকারীদের’ উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কাকে নিয়ে আমাদের সঙ্গে খেলতে চান? সব শক্তির সঙ্গে আমরা খেলবো। কোন ধরনের খেলা আপনারা খেলতে চান সেই খেলাই আমরা খেলবো এবং আমরাই জিতবো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell