সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৩
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

আমরা প্রতিশ্রুতি দিতে এসেছি-আহ্বায়ক নাহিদ ইসলাম

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৮, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
  • ১১২ ০৯ বার দেখা হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জকে আমরা আর কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কোনো গডফাদারের কাছেও দিতে চাই না। শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্রসমাজ রাস্তায় নেমে এসেছিল। আজকে ফারহান ফাইয়াজের শহীদ দিবস। এদিন বহু মানুষ সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনীর হাতে শহীদ হয়েছিল। তিনি আরও বলেন, আমরা প্রতিশ্রুতি দিতে এসেছি।

নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর। শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জ বিখ্যাত হলেও তাদের জন্য আমরা এখনো একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারিনি। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সুরক্ষা দিতে হবে। অথচ আমরা দেখছি, মাফিয়া অলিগার্কদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, আর ছোট ও মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের কারণে ব্যবসা চালিয়ে যেতে পারছেন না। নাহিদ বলেন, আপনারা একসময় গণঅভ্যুত্থানে জেগে উঠেছিলেন, এখনো আপনাদের সেভাবে জেগে থাকতে হবে। এ যুদ্ধ তখনই শেষ হবে, যখন আমরা নতুন বন্দোবস্ত, অর্থাৎ জনগণের জন্য সুষ্ঠু ও ন্যায্য ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারব। জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়কসহ স্থানীয় নেতারা পথসভায় উপস্থিত ছিলেন।  

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell