সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩২
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা করছি-জাতীয় পার্টি (জি এম) কাদের

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ
  • ২২৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা করছি-জাতীয় পার্টি (জি এম) কাদের

জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা করছি -বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

বুধবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ নির্বাচনী এলাকা রংপুর-৩ আসনের কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকের এ কথা জানান তিনি।

জি এম কাদের বলেন, আমাদের প্রার্থীরা এখনো বলছেন, তারা ভালো করবেন। তাছাড়া বিপুল প্রার্থী সরে যাওয়ার সম্ভাবনা নেই। যখন সরে যাবেন, তখন বলা যাবে। তবে সরে গেলে আমাদের ওপর চাপ সৃষ্টি হবে। তারপরও আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা করছি।

তিনি বলেন, বেশিরভাগ মানুষ যদি মনে করে নির্বাচনটা ভালো হচ্ছে না, তখন আমাদের চিন্তা করে দেখতে হবে, কী করা যায়।

নির্বাচনের পরিবেশ নিয়ে জি এম কাদের বলেন, এ পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুব বেশি খারাপ বলা যাবে না। তবে ভোটারদের যে আশঙ্কা, তা উড়িয়ে দেওয়ার মতো না। নির্বাচন কমিশন এখন পর্যন্ত বলছে, ঠিক আছে এবং ঠিক থাকবে। আমরা সে বিশ্বাস নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। দেখি শেষ পর্যন্ত কী হয়।

জাতীয় পার্টির অন্য প্রার্থীর প্রচারণায় কেন অংশ নিচ্ছেন না, এমন প্রশ্নের জবাবে দলটির চেয়ারম্যান বলেন, যাওয়ার প্রয়োজন হয়নি। যেখানে যেখানে যাওয়ার, সেখানে যাচ্ছি। তবে অন্য নির্বাচনের মতো এ নির্বাচন হচ্ছে না। প্রার্থীরা নিজেরাই প্রচারণাসহ অন্যান্য কাজ করছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলামসহ অন্য নেতারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell