মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৬
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আমলাপাড়ায় হাই স্কুলের শিক্ষক মশিউর রহমান উপর হামলা চালিয়েছেন বাড়িওয়ালাগং।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৭, ২০২২, ১২:৫২ পূর্বাহ্ণ
  • ৩৬৬ ০৯ বার দেখা হয়েছে

আমলাপাড়ায় হাই স্কুলের শিক্ষক মশিউর রহমান উপর হামলা চালিয়েছেন বাড়িওয়ালাগং।

নারায়ণগঞ্জ হাই স্কুলের জনপ্রিয় বিজ্ঞান শিক্ষক মশিউর রহমান উপর হামলা চালিয়েছেন বাড়িওয়ালাগং। আহত শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আমলাপাড়া ৪৬/১০ কে.বি সাহা রোডের বাড়ীতে তার উপর হামলা চালান বাড়ীর মালিক

আমানুল্লাহ খানের পুত্র ,পাপ্পু মালিকের ছোট ভাই এহসানুল আলম খান অপু। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক মশিউর রহমান দুই বছর যাবত ওই বাড়ীর দোতলায় একটি ফ্ল্যাটে বসবাস করেন। তিনি এই ফ্ল্যাটের একটি কক্ষে নিয়মিত ব্যাচ পড়ান। বুধবার দুপুরে তার রুমে বসে থাকা অবস্থায় বাড়ীর মালিকের ছোট ভাই অপু কোনো কারণ ছাড়াই তার কক্ষে ঢুকে তাকে হুমকি দিয়ে বলেন বাড়ী ছেড়ে দেওয়ার জন্য। এসময় ভয়ে শিক্ষক মশিউর রহমান বাড়ীর বাইরে চলে যায়। রাত ৯টার দিকে শিক্ষক মশিউর রহমান বাসায় ফিরলে তাকে চারতলায় ডেকে নেওয়া হয়। পরে অপু লোহার হাতুড়ি এবং বাঁশ দিয়ে তাকে পিটায়। এক পর্যায়ে শিক্ষক মশিউরের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় সে ফ্লোরে পড়ে থাকে। একপর্যায়ে তার রুমমেট আইডিয়াল স্কুলের শিক্ষক শাহজাহান সেখান থেকে তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মাথায় ৭টি সেলাই দেওয়া হয়। পরে তার পরিস্থিতির অবনতি ঘটলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে আহত শিক্ষক মশিউর রহমানের পক্ষে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র সদস্য আবদুস সালাম, ওয়াহিদ সা’দত বাবু ও সরকার আলম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমানকে অবহিত করলে তাদেরকে থানায় এসে মামলা করার পরামর্শ দেন। পরে গভর্নিং বডি’র তিন সদস্য সদর মডেল থানায় গিয়ে অপুর বিরুদ্ধে মামলা দায়ের করে। গভর্নিং বডি’র অপর সদস্য ওয়াহিদ সাদত বাবু এবং সরকার আলম শিক্ষক মশিউর রহমানকে হত্যা প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে আসামীদের দ্রæত গ্রেফতারের দাবী জানান।

এ ব্যাপারে গভর্নিং বডি’র সদস্য আবদুস সালাম জানান, একটি সন্ত্রাসী মহল মশিউর রহমানকে হত্যার প্রচেষ্টা চালায়। এ ঘটনার পর ওই শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

তিনি জানান, মশিউর রহমান একা ওই বাসায় অবস্থান করত। নিরাপত্তার কারণে তাকে ঢাকায় চিকিৎসা করানো হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, মশিউর রহমানকে আহত করার বিষয়ে মামলা নেয়া হয়েছে। ইতিমধ্যে আসামীকে গ্রেফতার করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell