সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১১
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

“আমাদের অঙ্গীকার, নগর রাখবো পরিষ্কার”-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১২, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
  • ১২৯ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্থানীয় সড়ক ও বাজার এলাকায় শুভসংঘের বন্ধুদেরপরিচ্ছন্নতা কার্যক্রম “চলো সবাই শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি” এবং “আমাদের অঙ্গীকার, নগর রাখবো পরিষ্কার”-এই দুই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ সিদ্ধিরগঞ্জ থানা শাখা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও লিফলেট বিতরণ করেছে।   মঙ্গলবার (১২ আগস্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্থানীয় সড়ক ও বাজার এলাকায় শুভসংঘের বন্ধুরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং পথচারীদের হাতে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার বার্তাবাহী লিফলেট তুলে দেন।

ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায় ও সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি খান শাহরিয়ার ফয়সালের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন সহ-সভাপতি মো. আলিফ, সদস্য শিপন আহমেদ, সামিদা, তানভীর, সামির, আব্দুল্লাহ আল নোমান, তাসরিন হোসেন রাফি, তুলনা আক্তার মৌরিন, রাইসা আক্তার রিয়া, রাসেল বেপারী, মিলন হোসাইন, সোহাগ আহমেদ, সাহিল, সাইফ, ইয়াসিন ও আব্দুল্লাহ খান পাঠান। এছাড়া শুভাকাঙ্ক্ষী হিসেবে ছিলেন স্থানীয় স্কুল শিক্ষক তারিকুল ইসলাম মিশু, জুলাই যোদ্ধা মিষ্টি মিয়া এবং সমাজকর্মী হাবিবুল বাশার সুজন। বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন বলেন, “এই উদ্যোগ শুধু পরিচ্ছন্নতা নয়, বরং সামাজিক দায়িত্ববোধের জাগরণও ঘটায়। পরিচ্ছন্ন দেশ গড়তে হলে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। ” বসুন্ধরা শুভসংঘ সিদ্ধিরগঞ্জ থানা শাখার বন্ধুরা জানিয়েছেন তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell