বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৫৫
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

আমার বাচ্চারা না থাকলে কোনো চিকিৎসা কি আদৌও কাজে আসত-পরীমণি

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৪, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
  • ২৮৮ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা দেশের মানুষ। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া সেই দুর্ঘটনার মর্মান্তিক ভিডিও দেখে প্যানিক অ্যাটাক হয় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির।

বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সামাজিকমাধ্যমের এক পোস্টে প্যানিক অ্যাটাকের বিষয়ে জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। এবার তিনি এভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়া নিয়ে কথা বললেন।  

পরীমণির কথায়, প্যানিক অ‍্যাটাক মোটেই কোনো সহজ বিষয় নয়! এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে! আজ তিনটা রাত কীভাবে পার করেছি আমি শুধু জানি। হসপিটালের ডাক্তাররা (মেডিসিন, কার্ডিওলজি ও সাইকোলজি বিশেষজ্ঞ) সবাই তাদের যথার্থ সাহায্য করে যাচ্ছেন।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) ফেসবুকের এক পোস্টে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন এই পর্দাকন্যা। যেখানে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। পাশে স্টেথোস্কোপ নিয়ে খেলছে তার ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। জানা যায়, সঙ্গে আছে তার আরেক সন্তান সাফিরা সুলতানা প্রিয়ম।

পরী বলেন, আমি শুধু ভাবছি, আমার বাচ্চারা না থাকলে কোনো চিকিৎসা কি আদৌও কাজে আসত আমার এই মুহূর্তে! আমি জানি না। আমি শুধু জানি, আমার বাচ্চারা আমাকে ছাড়া ভালো থাকবে না। আল্লাহ মহান সবার সহায় হোক।

এদিকে পরীমণির অসুস্থতার খবরে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন তার ভক্তরাও। অভিনেত্রী বর্তমানে দুই সন্তানের মা। তাই ভক্ত-সহকর্মীরাও তার সুস্থতা কামনা করেছেন।  

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell