মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

আমার মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে-সিনিয়র সচিব

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১২, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ
  • ১০১ ০৯ বার দেখা হয়েছে

 

 

আমার মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে-সিনিয়র সচিব

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হককে রোববার (১২ অক্টোবর) চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুর ১টার দিকে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। এ সময় মন্ত্রণালয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তারা।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসন সাজাচ্ছে সরকার। মাঠ প্রশাসনে ডিসি, ইউএনওসহ সিভিল প্রশাসনের কর্মকর্তাদের বদলি প্রদানের বিষয়টি দেখভাল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ে নিয়োগ পাওয়া ও চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন নতুন জনপ্রশাসন সচিব।  

 

নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনের বড় দায়িত্ব দেওয়া হলো এ বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন আমাদের যেভাবে দায়িত্ব পালন করতে বলবে সেভাবেই দায়িত্ব পালন করব।  

নির্বাচনকে সামনে রেখে এ দায়িত্বকে চ্যালেঞ্জ মনে করছেন কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চয়ই নির্বাচন একটা চ্যালেঞ্জ। আমি আশা করি, আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন ওনারা যেভাবে বলবেন প্রশাসন সেভাবে চলবে।

‘আমি মনে করি, আমার মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন যেভাবে বলবে সেভাবে দায়িত্ব পালন হবে। ’

রাজনৈতিক কোনো পক্ষপাত থাকবে কি না- জানতে চাইলে তিনি বলেন, প্রশ্নই আসে না। আমি আশা করছি আমার অফিসাররা এরকম করবে না।  

‘আমার ধারণা এ চ্যালেঞ্জটা, আগেও তো নির্বাচন হয়েছে, ২০০৯ সালেও নির্বাচন হয়েছে। এর আগেও হয়েছে। আমাদের অফিসাররা তো খারাপ করেনি। আমরা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ পাই, ডেফিনেটলি আমার অফিসাররা সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। সেই সুযোগটুকু দেওয়ার মালিক আমাদের প্রধান নির্বাচন কমিশনার। ’

সে সুযোগ কি পাবেন বলে আপনি মনে করছেন- প্রশ্নের জবাবে তিনি বলেন, নিশ্চয়ই। প্রধান নির্বাচন কমিশনারের ওপর আমার আস্থা আছে। আমি মনে করি, উনি একটা সুন্দর নির্বাচন দেবেন। প্রধান উপদেষ্টাও বলেছেন, সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।

এই দায়িত্ব পেয়ে আপনি কি অনেক খুশি- প্রশ্নেরে জবাবে তিনি বলেন, এটাকে আমি ট্রান্সফার (বদলি) হিসেবে ধরছি। ওখানেও আসলে খারাপ ছিলাম তা না।

বিগত জনপ্রশাসন সচিব নানা অভিযোগের ভিত্তিতে চলে গেছেন, আপনি সে জায়গায় কতটা স্বচ্ছ থাকবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ব্যাচমেট উনি, ওনার সম্পর্কে কিছু বলব না। আমি আমার সম্পর্কে বলতে পারি, আমি কখনো নিরপেক্ষতা হারাইনি।

সরকারের পট পরিবর্তন পর গত বছরের ১৭ আগস্ট অবসরপ্রাপ্ত পাঁচজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে এহসানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। পরে তিনি সিনিয়র সচিব হন।

গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়। এরপর থেকে সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের সচিব পদটি শূন্য ছিল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell