শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৫
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

আমার শক্তি আমার জনগণ, ওপরে আল্লাহ আছে, আমার বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে কাজেই কে কী চাপ দিলো এতে কিছু আমাদের আসে যায় না,, জনগণের কল্যাণে যে কাজ করার সেটাই আমরা করব-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৪, ২০২৩, ১:০১ পূর্বাহ্ণ
  • ২৮১ ০৯ বার দেখা হয়েছে

আমার শক্তি আমার জনগণ, ওপরে আল্লাহ আছে, আমার বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে কাজেই কে কী চাপ দিলো এতে কিছু আমাদের আসে যায় না,, জনগণের কল্যাণে যে কাজ করার সেটাই আমরা করব-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ মার্চ) গণভবনে কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, আমার শক্তি আমার জনগণ, ওপরে আল্লাহ আছে। আর আমার বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে। কাজেই কে কী চাপ দিলো না দিলো এতে কিছু আমাদের আসে যায় না। জনগণের কল্যাণে যে কাজ করার সেটাই আমরা করব।

শেখ হাসিনা বলেন, এমন বহু চাপ তো ছিল। পদ্মাসেতুর আগে তো কম চাপ দেওয়া হয়নি। কোনো একটা দেশের সেই অ্যাম্বাসেডর থেকে শুরু করে তাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টেলিফোনের ওপর টেলিফোন, হেন তেন। একটা ভদ্রলোক একটা ব্যাংকের এমডি তাকে এমডি পদে রাখতে হবে। তো এমডি পদে কি মধু তা তো আমি জানি না এবং আইনে আছে ৬০ বছর, হয়ে গেছে তার ৭০ বছর বয়স তারপরও এমডি পদে থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, একটাই হয় এমডি পদে থাকলে বোধহয় মানি লন্ডারিং করা যায়, পয়সা বানানো যায়, পয়সা মারা যায়, গরিবের রক্ত চুষে খাওয়া যায়। যাই হোক, সেই চাপও কিন্তু শেখ হাসিনা সহ্য করে চলে এসেছে। তারপর নিজের পয়সায় পদ্মাসেতু বানিয়ে তাদের দেখালাম এই চাপে আমাদের কিছু আসে যায় না।

বিএনপির সঙ্গে সংলাপ নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, সংলাপ কার সঙ্গে করব? ২০১৮ সালের নির্বাচনে আমি সংলাপ করেছি, কিন্তু তার ফলাফলটা কী? নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ছাড়া কিছুই করেনি। ৩০০ সিটে ৭০০ নমিনেশন দিয়ে টাকা খেয়ে নিজেরাই নিজেদের নির্বাচন থেকে সরিয়ে তারপর নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করেছে।

শেখ হাসিনা বলেন, জানি না আল্লাহ আমাকে ধৈর্য্য দিয়েছেন, সহ্য শক্তি দিয়েছেন। নইলে ১৫ আগস্ট আমার বাবা-মায়ের হত্যাকারী; গ্রেনেড হামলা, বোমা হামলা করে আমাকে হত্যার চেষ্টা যারা করেছে তাদের সঙ্গে আমি বসেছি শুধু দেশের স্বার্থে।

কোকো রহমান মারা যাওয়ার পর খালেদা জিয়াকে সান্তনা দিতে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু তা-ই নয়, খালেদা জিয়ার ছোট ছেলে মারা গেলো, আমি গেলাম তাকে দেখতে। একজন সন্তানহারা মাকে সহানুভূতি জানাতে। আমাকে কীভাবে অপমানটা করলো, আমার গাড়ি ওই বাড়ির মধ্যে ঢুকতে দেবে না। বড় গেট বন্ধ; টেলিফোন করে সময় নেওয়া হয়েঝে যে আমি এ সময় আসব, তারপরও সে গেট বন্ধ করলো। আমি তখন চলে গিয়েছি। তো আমি বললাম ঠিক আছে ছোট গেট দিয়ে ঢুকবো। আমার গাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ছোট গেট বন্ধ করে দিলো। তো এত অপমানের পর তাদের সঙ্গে কীসের বৈঠক?

আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মাঝে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, ঘটানোর চেষ্টা করা হচ্ছে। একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিরও চেষ্টা হচ্ছে। কিন্তু আমি মনে করি, আমি বিশ্বাস করি, কেউ কিছু করতে পারবে না। সাময়িক কিছু একটা সমস্যা সৃষ্টি করতে পারে। কিন্তু সেটা মোকাবিলা করবে আমাদের জনগণই।

দেশ-বিদেশের অনেক সংস্থা আগামী নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করতে চায় জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য তো অনেকগুলো এজেন্সি উন্মুখ হয়ে আছে, আন্তর্জাতিক এবং দেশীয়। ৪০ জনের যে নাম এসেছে ওটার পেছনেও কিছু অ্যামবিশন (উচ্চাকাঙ্ক্ষা) আছে এতে কোনো সন্দেহ নেই।

রমজানে দ্রব্যমূল্য নিয়ে মানুষের যেন কষ্ট না হয় সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত আছে। আশা করি রমজানে কোনো অসুবিধা হবে না।

অবৈধ মজুদ বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান শেখ হাসিনা। এক্ষেত্রে কেউ যেন অবৈধ মজুদ করতে না পারে সে জন্য প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বিদ্যুৎসহ সব ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার এবং উৎপাদন বাড়াতে বলেন।

খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থাকার সুযোগ করে দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া অসুস্থ, বয়োবৃদ্ধ; খালেদা জিয়ার ভাই এসে, বোন এসে আমার কাছে, রেহানার কাছে এসে আকুতি করলো। এরপর তার সাজাটা স্থগিত করে বাসায় থাকা, চিকিৎসার সুযোগটা করে দিয়েছি। এটুকু যে করেছি সেটাই যথেষ্ট।

তিনি বলেন, যারা বারবার আমাদের ওপর হত্যা করে, আমাদের অপমান করে, সারা বাংলাদেশে কাকে না অপমান করেছে। তারপরও এইটুকু সহানুভূতি পেয়েছে, সেটা শুধু আমার কারণে। নইলে এদের সঙ্গে কিসের বৈঠক, কিসের কি? তাছাড়া আর কি ক্ষমতা আছে তাদের, সন্ত্রাস করা ছাড়া আর তো কোনো ক্ষমতা নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) ৫ম জাতিসংঘ সম্মেলন উপলক্ষে গত ৪ থেকে ৮ মার্চ কাতার সফর করেন প্রধানমন্ত্রী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell