বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৭
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

আমি এ মুহূর্তে মনোনয়নপত্র ছেড়ে দেবো যদি জাতিসংঘ তিনটি কাজ করতে পারে-শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৪, ২০২৩, ৩:১৪ পূর্বাহ্ণ
  • ২৪৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

আমি এ মুহূর্তে মনোনয়নপত্র ছেড়ে দেবো যদি জাতিসংঘ তিনটি কাজ করতে পারে-শামীম ওসমান

 

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নারায়ণগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কাজী ইয়াসিন হাবিবের আদালতে সশরীরে জবাব দেন শামীম ওসমান।

 

শামীম ওসমান বলেন, ‘আমি এ মুহূর্তে মনোনয়নপত্র ছেড়ে দেবো যদি জাতিসংঘ তিনটি কাজ করতে পারে। প্যালেস্টাইনে ইহুদিরা যেভাবে মানুষের ওপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, যেভাবে জীবন্ত মানুষ মারা হচ্ছে সেখানে যদি যুদ্ধ বন্ধ করতে পারে; প্যালেস্টাইনের দাবি মেনে নিতে পারে আমি মনে করবো জাতিসংঘের এ ধরনের কথা বলার এখতিয়ার আছে। (দুই) ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারে। (তিন) বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা ১০ বছর ধরে পরে আছে। বার্মা (মিয়ানমার) সেই রোহিঙ্গাদের ফেরত নেয়নি। আমি জাতিসংঘকে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো বাংলাদেশকে ছবক দেওয়ার আগে, কোনো মানবতা কিংবা আইন শেখানোর আগে ১২ লাখ রোহিঙ্গাদের নিজের দেশে ফিরিয়ে নেওয়ার পদক্ষেপ নিন।’

তিনি আরও বলেন, ‘আমি জাতিসংঘকে প্রশ্ন করবো উনারা রাজনৈতিক দল কাকে বলবেন? যারা ২০১৩-১৪ সালে ৫০০ মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে, তিন হাজার ২২৬ জনকে আগুন দিয়েছে, ৯০টি রেলগাড়িতে আগুন দিয়েছে..এগুলো অতীতের কথা। বর্তমানে প্রতিনিয়ত অগ্নিসংযোগ করছে। তাদের উনারা রাজনৈতিক সংগঠন বলবেন নাকি সন্ত্রাসী সংগঠন বলবেন?’

 

এমপি শামীম ওসমান বলেন, ‘এ কথাগুলো পরিষ্কার করার পর যদি ইসরাইলের যুদ্ধ থামাতে পারে, যদি ইউক্রেনে যুদ্ধ থামাতে পারে, ১২ লাখ রোহিঙ্গাদের ফেরাতে পারে তাহলে অনুরোধ করবো আপনারা আমাদের উপদেশ দেবেন। আমরা অবশ্যই উপদেশ মেনে নেবো।’

তিনি বলেন, ‘বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে আছে, কারো পায়ের ওপড় ভর দিয়ে দাঁড়িয়ে নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে থাকবে। বাংলাদেশ পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নিচু করে থাকার জন্য সৃষ্টি হয়নি।’এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সরকারি কৌঁসুলি (পিপি) মনিরুজ্জামান বুলবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell