রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১০
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

আমি যেমন মাকে বিশ্বাস করতাম, মাও বিশ্বাস করতেন আমাকে-গণমাধ্যমে মাকে নিয়ে পূজা বললেন

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১২, ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ
  • ২০২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আমি যেমন মাকে বিশ্বাস করতাম, মাও বিশ্বাস করতেন আমাকে-গণমাধ্যমে মাকে নিয়ে পূজা বললেন

চলতি বছরের ২৪ মার্চ সকালে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। মাকে হারানোর বেদনা এখনও সামলাতে পারেননি অভিনেত্রী।

আজ মা দিবস। জীবনের প্রথম মাকে এছাড়া দিবসটি পালন করতে হচ্ছে। তাই মায়ের মুখটাই বেশি মনে পরছে পূজার।

সামাজিকমাধ্যমে পূজা লেখেন, মামুনি দেখেছো? তুমি কি পচা কাজ করেছো। সকালে ঘুম থেকে উঠেই অঝরে চোখ থেকে জল পরতে দিলে! সারাজীবনই তো এই জল পরবে মা। কি করে থামাবো? উফ খুব কষ্ট হচ্ছে মামুনি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামুনি। আর মনে রেখো, তোমার হাতে লাঠিটা অনেক মিস করে। অনেক অনেক অনেক। ভালো থাকুক পৃথিবীর সকল মা।

অন্য একটি পোস্টে পূজা লেখেন, আমি তো এতো ভেঙ্গে পরার মতো মেয়ে না। তবে আজকে কেনো এতো ভেঙ্গে পরছি!

এছাড়া ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে দেশের একটি গণমাধ্যমে মাকে নিয়ে পূজা বলেন, মায়ের ডানায় নিজেকে সবচেয়ে নিরাপদ ভাবতাম আমি। আমাদের বয়সের পার্থক্য অনেক। তবুও ছিলাম বন্ধু আমরা। আমি যেমন মাকে বিশ্বাস করতাম, মাও বিশ্বাস করতেন আমাকে। সারাক্ষণ আমার আশপাশেই থাকতেন। প্রায়ই বলতেন, ‘পূজা আমার হাতের লাঠি, আমার শক্তি। ’

পূজা আরও বলেন, আমার মন এখনও পুরোপুরি বিশ্বাস করতে চায় না যে, আমার মা আর নেই। মনে হয় আমার সঙ্গেই আছেন মা। বাসায় মায়ের ঘরটা এখন খালি। কিন্তু আমি সবসময় ভাবি, মা ঘরেই আছেন। আসলে ভুলে যাই মা আর নেই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell