শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৩
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

আলোচিত জুলাইযোদ্ধা সুরভীকে জামিন দিয়েছেন আদালত।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৬, ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ
  • ৬০ ০৯ বার দেখা হয়েছে

আলোচিত জুলাইযোদ্ধা সুরভীকে জামিন দিয়েছেন আদালত।

ঢাকা প্রতিনিধি।।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অমিত কুমার দে তার জামিন মঞ্জুর করেন।

গাজীপুর আদালত পরিদর্শক আব্দুল মান্নান জানান, কালিয়াকৈর থানার একটি মামলায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহাদী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই রিমান্ড আদেশের বিরুদ্ধে তাহরিমা জান্নাত সুরভীর পক্ষে তার আইনজীবী গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে রিভিশন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাহরিমা জান্নাত সুরভীকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার মো. সেলিমের মেয়ে।

গত ২৪ ডিসেম্বর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেপ্তার করে।

তাহরিমার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবক মামলা দায়ের করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
মামলায় তাহরিমার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ আনা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell