সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১৯
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

আশুলিয়ায় ককটেল ফুটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি,ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী 

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১০, ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ
  • ১৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

আশুলিয়ায় ককটেল ফুটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি,ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী

সাভারের আশুলিয়ার একটি বাজারে একাধিক ককটেল ফুটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী দীলিপ কুমার নিহত হয়েছেন।

রোববার (০৯ মার্চ) রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকার নয়ারহাট বাজারের দীলিপ স্বর্ণালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত দীলিপ দাশ আশুলিয়ার নয়ারহাট এলাকার গোপীনাথপুর গ্রামের দুলাল দাশের ছেলে। তিনি নয়ারহাট এলাকায় দীর্ঘদিন ধরে স্বর্ণের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ রাত ৯টার দিকে তারাবির নামাজের সময় ফাঁকা বাজারে নিজ স্বর্ণের দোকান বন্ধ করছিলেন মালিক দীলিপ দাস। এসময় চার/পাঁচজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়িয়ে দোকান মালিক দীলিপকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় দোকান মালিকের কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাজারের ঝাড়ুদার প্রত্যক্ষাদর্শী স্বপ্না বেগম বলেন, আমি ঘটনাস্থলে বাজার ঝাড়ু দিচ্ছিলাম। তখন দীলিপ কুমারের দোকানে ক্রেতা ছিল। ক্রেতারা যাওয়ার পর দোকান বন্ধ করছিলেন ব্যবসায়ী। এসময় তার স্ত্রী একটি ব্যাগ নিয়ে পাশে দাঁড়িয়েছিল। পরে রাস্তা থেকে চারজন যুবক দোকানের সামনে এসে একটি ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় দীলিপ তাদের বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ডাকাতরা। দীলিপ কুমার আহত হয়ে মাটিতে পড়ে গেলে তার স্ত্রীর হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে আবার একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় তারা।

এনাম মেডিকেলের মেডিকেল অফিসার মিরাজুর রেহান পাভেল বলেন, রাত পৌনে ১০টার দিকে দীলিপ দাশ নামের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসেন। আমরা চিকিৎসা শুরু করেছিলাম। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। তার পিঠে ও বুকে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামাল হোসেন বলেন, দীলিপ কুমার দোকানে তালা লাগানোর সময় চার ব্যক্তি এসে তাকে দুইবার ছুরিকাঘাত করে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell