শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৮
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

আশ্রয়কেন্দ্র থেকে ফিরে ডুবন্ত বাড়িতে বাহারের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৩, ২০২২, ৭:৫৩ অপরাহ্ণ
  • ৪২৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ভয়াবহ বন্যার পানিতে ডুবে এবার সিলেটের বিয়ানীবাজারে বাহার উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি আশ্রয়কেন্দ্র থেকে ফিরে ডুবন্ত বাড়িতে রাত্রীযাপন করছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার কুড়ারবাজার নিজঘর থেকে বাহারের  মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির আব্দুল্লাহপুর নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার (২২ জুন) দিনগত রাতের কোনো এক সময় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জনায়, গত এক সপ্তাহ ধরে বাহার উদ্দিনের ঘরে পানি ওঠে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে স্থানীয় বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে উঠেন।

বুধবার বিকেলে তিনি তার ডুবে যাওয়া ঘর দেখতে যান। এরপর পরিবারের সদস্যদের মোবাইল ফোনের মাধ্যমে জানান তিনি রাতে বাড়িতে থাকবেন।

তার খোঁজ না পেয়ে বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে ঘরে পানির মধ্যে তার মরদেহ ভাসতে দেখেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- পানিতে ডুবে বাহার উদ্দিনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহায়তায় বাহারের মরদেহ উদ্ধার করে বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell