শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৬
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, ভুয়া তথ্য বা বিভ্রান্তিমূলক প্রচারণার -লড়াইয়ে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন-প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৬, ২০২৫, ১:৫৭ পূর্বাহ্ণ
  • ২৩৭ ০৯ বার দেখা হয়েছে

আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, ভুয়া তথ্য বা বিভ্রান্তিমূলক প্রচারণার -লড়াইয়ে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন-প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

বৈঠক কালে দু’নেতা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, ভুয়া তথ্য বা বিভ্রান্তিমূলক প্রচারণার ঝুঁকি এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতি নিয়ে আলোচনা করেন।অধ্যাপক ইউনূস নির্বাচনের আগে বিভ্রান্তিমূলক প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চান। তিনি বলেন, ‘আমাদের আপনাদের সহায়তা দরকার। মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।’

তিনি উল্লেখ করেন, ‘১৫ বছরের স্বৈরশাসনে কোনো প্রকৃত নির্বাচন হয়নি— কেবল ভুয়া ভোট হয়েছে। এখন সাবেক স্বৈরশাসকদের অনুসারীরা বিদেশ থেকে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে, যাতে আসন্ন নির্বাচন বানচাল করা যায়।’

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা পুনরায় প্রতিশ্রুতি দেন ।তিনি জানান, নিউইয়র্ক সফরে তার সঙ্গে ছয়জন রাজনৈতিক নেতা রয়েছেন, যারা দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য বৈশ্বিক যোগাযোগ বাড়াচ্ছেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশের লাখ লাখ তরুণ ভোট দেওয়ার জন্য উচ্ছ্বসিত। তাদের অনেকের জীবনে এই প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ আসছে।’

ডাচ প্রধানমন্ত্রী স্কুফ কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও বিভ্রান্তিমূলক প্রচারণার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, এটি বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে পারি- তিনি যোগ করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, মুখ্য উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell