বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৯
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে “বিএনপি”।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৪, ২০২৫, ২:২৪ পূর্বাহ্ণ
  • ২০৮ ০৯ বার দেখা হয়েছে

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে “বিএনপি”।

নিজস্ব প্রতিবেদক।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনে ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসন থেকে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়াই করবেন ঠাকুরগাঁও-১ আসন থেকে। দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-২, ড. আব্দুল মঈন খান নরসিংদী-২, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, মির্জা আব্বাস ঢাকা-৮, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা-৩, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসনে লড়বেন।

এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসনে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-১ আসনে লড়বেন।

রাজশাহী-২ থেকে মিজানুর রহমান মিনু, রাজশাহী-৫ থেকে অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর-২ থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাগুরা-২ থেকে নিতাই রায় চৌধুরী, বরিশাল-৫ আসনে মো. মজিবুর রহমান সরওয়ার, জামালপুর-১ এম রশিদুজ্জামান মিল্লাত, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা, ঢাকা-২ আমান উল্লাহ আমান, চাঁদপুর-১ আ.ন.ম. এহছানুল হক মিলন, নোয়াখালী-২ জয়নাল আবদিন ফারুক, নোয়াখালী-৩ মো. বরকত উল্লাহ বুলু ও লক্ষ্মীপুর-৩ আসনে শহীন উদ্দিন চৌধুরী এ্যানি লড়াই করবেন।

বিএনপি জানায়, জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। কয়েকটি আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। শরিক দলের প্রার্থীদের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দ্বিতীয় দফায় প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell