শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৯
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

আসিফ আকবরের ছোট ছেলের বাগদান,পুত্রবধূর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া!

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৮, ২০২৫, ১০:২১ অপরাহ্ণ
  • ১৫৬ ০৯ বার দেখা হয়েছে

বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ঘর আলো করে রেখেছে তিন সন্তান। এদের মধ্যে দুই পুত্র (শাফকাত আসিফ রণ ও শাফায়াত আসিফ রুদ্র) এবং এক কন্যা সন্তানে (আইদাহ আসিফ রঙ্গন)।

২০২২ সালের অক্টোবরে বড় ছেলে রণ’কে ধুমধাম করে বিয়ে দেন এই গায়ক। এবার জানালেন, ছোট ছেলের বাগদানের খবর। একইসঙ্গে ইঙ্গিত দিয়েছেন তার পুত্রবধূর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া!

মঙ্গলবার (২৭ মে) এক ফেসবুক পোস্টে আসিফ আকবর লেখেন, ‘আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। পড়াশোনা শেষ করে এখন ব্যবসা করার চেষ্টায় আছে, প্রশিক্ষণ নিচ্ছে। সে ভালো একজন ফুটবলার, ক‍্যারিয়ার সেদিকে নিয়ে যায়নি। ’

এরপর ছেলের জন্মদিনে বাগদানের খবর জানিয়ে এই গায়ক লেখেন, ‘রুদ্র ২৬ বছরে পদার্পন করল আজ। সেই সঙ্গে এটাই তার শেষ স্বাধীন বসন্ত, আগামী ডিসেম্বরেই সে শহীদ হতে যাচ্ছে। বিয়েশাদির সমস্ত আয়োজন সম্পন্ন। অ‍্যানগেজমেন্ট হয়েছে জানুয়ারিতে, পাবলিকলি জানানোর অনুমতি ছিল না। এবারের গন্তব‍্য দ্য ব্রাহ্মণবাড়িয়া জেলা, এর বেশি কিছু বলা যাচ্ছে না। ’

সবশেষে ছোট ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসিফ লেখেন, ‘আজ রুদ্র’র শুভ জন্মদিন। সবার কাছে আমার ছেলের সরল এবং সুন্দর ভবিষ‍্যতের জন‍্য দোয়া চাই। শুভ জন্মদিন বাবা, আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম…। ’

উল্লেখ্য, ১৯৯২ সালের ১০ জুলাই মাত্র উনিশ বছর বয়সে সালমা আসিফ মিতুর সঙ্গে ঘর বাঁধেন আসিফ আকবর। প্রেম থেকেই তাদের পরিণয় সম্পন্ন হয়। এরপর থেকে সুখের সংসার তাদের। সেই সুখের সংসার আলোকিত করে রেখেছেন তাদের তিন সন্তান।  

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell