রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫২
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

আড়াইহাজারে ডিবি পরিচয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি -নারীসহ ৫ প্রতারক গ্রেপ্তার।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২, ২০২১, ২:৩০ পূর্বাহ্ণ
  • ৫০০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।আড়াইহাজারে ডিবি পরিচয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি -নারীসহ ৫ প্রতারক গ্রেপ্তার

আড়াইহাজারে ডিবি পরিচয়ে চাঁদা দাবি, নারীসহ ৫ প্রতারক গ্রেপ্তার, নারায়ণগঞ্জ আড়াইহাজারে ডিবি পরিচয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে এক নারীকে নির্যাতন করে পালিয়ে যাওয়ার সময় দুই নারীসহ ৫ প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী রেখা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় ৫জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরন করে। গ্রেপ্তারকৃতরা হলো- নেত্রকোনা বাট্টা বড় বাড়ীর শাহজাহান মিয়ার ছেলে সোহেল রানা (৩৩), গোপালগঞ্জ নোয়াপাড়া মোল্লাবাড়ীর রমজান আলী মোল্লার ছেলে রাজু মোল্লা সুজন (৩৪), তাঁর স্ত্রী মনি ইসলাম (৩৩), মুন্সীগঞ্জ শেখনগর ৫নং ওয়ার্ড আলমপুর উত্তরপাড়ার মৃত ওমর আলী হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন সুমন (৩২), ঢাকা আশকোনা মোল্লারটেক এলাকার আতাউর রহমান বকুল ওরফে মনিরুল ইসলামের স্ত্রী তামান্না আক্তার (২৯)। মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, ওই প্রতারক চক্রের সদস্যরা ডিবি পুলিশ পরিচয়ে শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী রেখা বেগমের বাসায় প্রবেশ করে। এসময় তারা গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। রেখা বেগম টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাকে এলোপাথারীভাবে মারধর করতে থাকে। এসময় সে চিৎকার করলে প্রতারক চক্রের সদস্যরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে রেখা বেগমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ৫ জনকে আটক করে। এসময় আতাউর রহমান বকুল ওরফে মনিরুল ইসলাম নামে এক প্রতারক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে থানায় নিয়ে আসে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell